Thursday, June 11, 2026

বরুণদের সামলাতে বিশেষ মহড়া, ইডেনে কোন মন্ত্র নিয়ে নামছে ওয়েস্ট ইন্ডিজ?

Date:

Share post:

ইডেন বরাবরই ওয়েস্ট ইন্ডিজের(West Indies) কাছে পয়মন্ত, এখানে ক্যারিবিয়ানদের আছে অনেক সুখ স্মৃতি। ইতিহাসের ইডেনেই ভারতের বিরুদ্ধে ক্যারিবিয়ান ঝড় তুলতে তৈরি শাই হোপরা।

দশ বছর আগে ইডেনে টি২০ বিশ্বকাপ(T20 World Cup) জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ(West Indies)।  রবিবার ক্রিকেটের নন্দন কাননেই কাপ জয়ের টিকে থাকার লড়াই ক্যারিবিয়ানদের ।ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসের চূড়ায় ওয়েস্ট ইন্ডিজ।

রবিবাসরীয় ইডেনে ভারতের বিরুদ্ধে মরণ বাঁচন লড়াইয়ের আগে ক্যারিবিয়ান শিবিরে ফিল গুড মেজাজে।   কোচ ডারেন শামি সাংবাদিক সম্মেলনে এসে স্পষ্ট করে দিলেন  ভারতের মত শক্তিশালী প্রতিপক্ষ এর বিরুদ্ধে ভয়ডরহীন ক্রিকেট খেলবে তাঁর দল।

প্রতিপক্ষ দলে বরুণ চক্রবর্তীর মতো স্পিনার আছে, সঙ্গে অর্শদীপের মতো বাঁ হাতি পেসার। শনিবার ইডেনে আসার আগেই স্থানীয় চায়নাম্যানদের এবং বাঁ হাতি পেসারদের নেটে ডাকে ওয়েস্ট ইন্ডিজ। বাঁ হাতি স্পিনারদের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাটিং মহড়া সারলেন শাই হোপ, হেটমায়াররা।

দশ বছর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়েই ফাইনালের টিকিট পেয়েছিল ক্যারিবিয়ানরা। রবিবার ভারতকে থামাতে পারলে মিলে যাবে সেমিফাইনালের ছাড়পত্র। স্যামি বলছেন, ”সেবারের ভারত আর এই ভারত এক নয়। কোনও এক বা দু’জন ভারতীয় ক্রিকেটারের কথা আলাদা করে বলা সম্ভব নয়। পুরো এগারো জনই তো ডেঞ্জারাস। দলটাই ডেঞ্জারাস।”

ভারতকে হারালেই মিলবে সেমির টিকিট। এখন থেকেই সেলিব্রেশনও যেন ভেবে ফেলেছন ক্যারিবিয়ান দলের কোচ। তাণর কথায়,  ”ভারতকে হারাতে পারলে আমরা উৎসব তো করবই। তবে কোন গান চালিয়ে নাচব, তা এখনও স্থির করিমনি। উদযাপন তো চলবেই। আমাদের মতো করেই উৎসব করব, উদযাপনে মেতে উঠব। খেলা হবে, তার পরে নাচও হবে।”

চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ানরা কাপ দৌড়ে রয়েছে লারার দেশ।দুবছর আগে টি টোয়েন্টি বিশ্বকাপ যাদের দখলে রয়েছে তাদের মোকাবিলায় ভয়ডরহীন ক্রিকেটই একমাত্র অবলম্বন।

Related articles

হরিয়ানায় খুন জিমের মালিক, ৫ সেকেন্ডে চলল ১০ রাউন্ড গুলি

দিনে দুপুরে হরিয়ানায়( Haryana) খুন জিমের মালিক(Gym Owner)। পুলিশ সূত্রে খবর, ২৫ বছরের এক তরুণ হাঁসি এলাকার একটি...

প্রচণ্ড ঔদ্ধত্য! অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে মামলা ছাড়লেন কল্যাণ-সহ টিম

আপাতত তিন সপ্তাহ তাঁকে গ্রেফতার করা যাবে না- কলকাতা হাই কোর্টের এই নির্দেশে যখন কিছুটা স্বস্তিতে তৃণমূলের (TMC)...

নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী, কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়ে আলোচনা সম্ভাবনা

মাইক্রোফোন বিতর্ক পিছনে ফেলে এবার নীতি আয়োগের বৈঠকে (NITI Aayog Meeting) বাংলার মুখ্যমন্ত্রীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সময় বদলেছে, বদলেছে...

জেনে নিন বৃহস্পতিবার বাজারে পেট্রোল- ডিজেলের দামের হেরফের

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel price) নতুন দাম জারি করে সরকারি তেল বিপণন...