বিরাট গরমিল কমিশনের তথ্যে: আচমকাই কমে গেল ৬০ লক্ষ ভোটার!

সাংবাদিক বৈঠক করে যে তথ্য পেশ করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিক, তার থেকে এক ধাক্কায় কয়েক ঘণ্টার মধ্যে কমে গেল বাংলার মোট ভোটার সংখ্যা। নতুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ ভোটারকে (voter) বাদ দিয়ে দেওয়া হল মোট ভোটারের তালিকা (final voter list) থেকে। অথচ নির্বাচন কমিশনের (Election Commission) সাংবাদিক বৈঠকে জানানো হয়েছিল, ডিলিটেড (deleted) ও অ্যাডজুডিকেশন (adjudication) – সব মিলিয়ে ভোটারের তালিকা প্রকাশিত হয়েছে ২৮ ফেব্রুয়ারি। যেখানে মোট ভোটারের (total voter) সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন।
আদতে নতুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে কমিশন যে তথ্য পেশ করল তাতে দেখানো হল অ্যাডজুডিকেশনের (adjudication) আওতায় থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ ভোটারকে সন্দেহভাজন তালিকায় না রেখে আগেভাগেই ডিলিটেড (deleted) হিসাবে দেখানো হচ্ছে। যদিও লিখিতভাবে তা দেখানো হচ্ছে না। কিন্তু গোটা ভোটারই বাদ যাবে শেষ পর্যন্ত তেমনই ইঙ্গিত নির্বাচন কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন : এখনও ৬০ লক্ষের বেশি অ্যাডজুডিকেশন: ডিলিটেড ভোটাদের আবার আবেদন করার সুযোগ
বর্তমানে রাজ্যের ও প্রতিবেশী রাজ্যের বিচার বিভাগীয় আধিকারিকরা (judicial officer) লজিকাল ডিসক্রিপেন্সি তালিকাভুক্ত ভোটারদের নথি যাচাইয়ের কাজ করছেন। এই লজিকাল ডিসক্রিপেন্সি (logical discrepancy) তালিকাভুক্তরাই শনিবার থেকে অ্যাডজুডিকেশন হিসাবে চিহ্নিত হয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতিদিন যেমন যেমন সেই তালিকায় সমস্যা মিটবে তেমন তেমন যুক্ত বা বিয়োগ হবে ভোটার তালিকা থেকে। সেক্ষেত্রে ২৮ ফেব্রুয়ারিও এই সংক্রান্ত যে কাজ হয়েছে তার ভিত্তিতে ভোটারের সংখ্যা বাড়া বা কমার কথা। অথচ সেই পরিবর্তন ভোটার তালিকায় না করে সরাসরি অ্যাডজুডিকেশনের তালিকাকে ভোটার তালিকা (final voter list) থেকেই বাদ দিয়ে দিল নির্বাচন কমিশন।
- - - - -Press Release for Publication of Electoral Roll of SIR 2026.#PressRelease #SIR #ElectoralRoll @ECISVEEP @SpokespersonECI @PIBKolkata @airnews_kolkata pic.twitter.com/YTHFq0mLsj
— CEO West Bengal (@CEOWestBengal) February 28, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
14h ago

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
17h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
20h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
21h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
