Monday, April 6, 2026

দুপুরের খাবার রান্নায় দেরি! যোগীর রাজ্যে ফের স্ত্রীকে তিন তালাক

Date:

Share post:

তিন তালাক রদে কড়া আইন এনেছে নরেন্দ্র মোদি সরকার। কিন্তু বাড়ছে না সচেতনতা। তাই সমাজ থেকে চিরতরে এখনও দূর করা যাচ্ছে না তিন তালাক প্রথা। উত্তরপ্রদেশের একটি ঘটনা ফের একবার সেকথা প্রমাণ করে দিল।

কিন্তু কোন দোষে এবার তিন তালাকের কবলে পড়লেন যোগীর রাজ্যের ওই মহিলা? তাঁর দোষ ছিল, দুপুরের খাবার রান্না করতে দেরি করেছেন। আর সেই দোষের শাস্তি হিসেবে তাঁকে তিন তালাক দিলেন স্বামী। ঘটনাটি উত্তরপ্রদেশের চন্দৌসি জেলার। শুধু তাই নয়, স্ত্রীকে হেনস্তার অভিযোগও উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগ পেয়ে ইতিমধ্যেই অবশ্য চন্দৌসি কোতয়ালি থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন ওই মহিলা। তবে পুলিশের জালে এখনও ধরা পড়েনি অভিযুক্ত। ঘটনার পর থেকেই সে পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন-হাত কেটে বোতলে রক্ত ভরে বান্ধবীকে “শেষ উপহার” ব্যর্থ প্রেমিকের

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...