Wednesday, June 24, 2026

মায়াঙ্ক -বিরাট যুগলবন্দিতে প্রথম দিনের শেষে কিংস্টনে স্বস্তিতে ভারত

Date:

Share post:

সিরিজের প্রথম টেস্ট ইতিমধ্যেই জিতে ফেলেছে ভারত। শুক্রবার থেকে কিংস্টনের বাইশ গজে বসেছে দ্বিতীয় টেস্টের আসর। সেখানে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের বোলিং দাপটে প্রাথমিকভাবে টিম ইন্ডিয়া ধরাশায়ী হলেও ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও অধিনায়ক বিরাট কোহলির যুগলবন্দিতে প্রথম দিনের শেষে ভাল স্কোর তুলেছে কোহলি ব্রিগেড।

এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক। সেই মত ব্যাট হাতে ওপেন করতে দেখা যায় কে এল রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালকে। রাহুল সফল না হলেও ব্যাট হাতে এদিন সফল হন দ্বিতীয় ওপেনার মায়াঙ্ক। 127 বল খেলে 55 রানের একটি ইনিংস খেলেন তিনি। তৃতীয় উইকেটে ক্যাপ্টেন কোহলি নেমে শতরান করতে না পারলেও 76 রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে স্বস্তি দেন। প্রথম দিনের শেষে 5 উইকেট খুইয়ে 264 রান করেছে ভারত। অবিচ্ছেদ্য ষষ্ঠ উইকেটে 62 রান যোগ করেন হনুমা বিহারী ও ঋষভ পন্থ। প্রথম দিনের শেষে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী (অপরাজিত 46) ও ঋষভ পন্থ (অপরাজিত 27)।

ম্যাচ শেষে মায়াঙ্ক আগারওয়াল বলেন, ‘পরিস্থিতি বেশ কঠিন ছিল। প্রথম সেশনে বল সুইং করছিল। কেমার রোচ ও জেসন হোল্ডার দারুণ জায়গায় বল করছিল। আমাদের কাজটা মোটেই খুব একটা সহজ ছিল না। পিচ প্রথম দিকে ভীষণ স্যাঁতসেঁতে ছিল। কিন্তু তা সত্ত্বেও আমরা দারুন জায়গায় রয়েছি। এইরকম পিচে দিনের শেষে 5 উইকেট হারানোরটা অনেক বড় কৃতিত্বের।’ এখন দ্বিতীয় দিনের শুরুটা কেমন হয় বা শেষ অবধি খেলার রাশ ভারতের হাতে থাকে কিনা, সেটাই দেখার।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...