Monday, June 22, 2026

সংযুক্তিকরণের জন্য বোর্ড মিটিং ডাকার প্রস্তুতি ব্যাঙ্কগুলির, ধর্মঘটের হুমকি কর্মী সংগঠনের

Date:

Share post:

10টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিশিয়ে চারটি ব্যাঙ্ক করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। গত শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে মিশে যাবে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া। দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক হিসেবে উঠবে আসবে ওই ব্যাঙ্ক। কানাড়া ব্যাঙ্ক ও সিন্ডিকেট ব্যাঙ্ক মিশে যাবে। ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে মিশে যাবে অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক। মিশবে এলাহাবাদ ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক। ব্যাঙ্কের আর্থিক অবস্থা আরও জোরালো করা এবং অনাদায়ী ঋণ বা এনপিএ’র দায় কমাতেই ওই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

এরপর শনিবারই ব্যাঙ্কগুলি জানিয়ে দিল, তারা ওই সিদ্ধান্ত কার্যকর করার বিষয়ে একেবারে প্রাথমিক কাজগুলি শুরু করতে চায়। অন্যদিকে, কর্মচারী সংগঠনগুলিও জানিয়েছে, তারা ইতিমধ্যেই এর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করতে শুরু করেছে। প্রয়োজনে তারা ধর্মঘটের পথে হাঁটতে পারে বলে হুমকি দিয়েছে।

Related articles

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...