Sunday, June 21, 2026

ফের বিতর্ক, এবার পুলিশে যৌন হেনস্থার অভিযোগ বিজেপি নেত্রী বৈশাখী’র

Date:

Share post:

এবার কুরুচিকর মিম ছড়ানোর অভিযোগ এনে কলকাতা পুলিশের দ্বারস্থ বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁকে যৌন হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ এনেছেন তিনি। কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এক সংগঠনের এক সদস্যের বিরুদ্ধে কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন মিলি আল আমিন কলেজের শিক্ষিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,‘পলিটিকাস’ নামে এক হোয়াটসঅ্যাপ গ্রুপে মিম ছড়িয়ে তাঁর সম্মানহানি ও চরিত্রহনন করা হয়েছে। ওই মিমগুলির মাধ্যমে তাঁকে ‘যৌন হেনস্থা’ করা হচ্ছে। একই অভিযোগ তিনি জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও। কলকাতা পুলিশের সাইবার সেলের জয়েন্ট সিপি ক্রাইমের কাছে দায়ের করা অভিযোগে বৈশাখী লিখেছেন, “এই ধরনের নারী বিদ্বেষী ও উগ্র মিম যৌন হেনস্থার সমগোত্রীয় এবং এতে আমার সম্মানহানি হয়েছে।”

Related articles

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...