Friday, March 20, 2026

বাড়লো অনলাইনে দূরপাল্লার ট্রেনের টিকিটের দাম

Date:

Share post:

পয়লা সেপ্টম্বর, রবিবার থেকে দূরপাল্লার ট্রেনের অনলাইন টিকিটের দাম বেড়ে গেলো। আইআরসিটিসির তরফে এক নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। সংস্থা জানিয়েছে, অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে ফের সার্ভিস চার্জ লাগু হচ্ছে। নন এসির ক্ষেত্রে এর পরিমাণ 15 টাকা। এসি ও ফার্স্টক্লাসের ক্ষেত্রে সার্ভিস চার্জ হবে 30 টাকা। এর উপর জিএসটিও লাগু হবে। সবমিলিয়ে টিকিটের দাম বেশ খানিকটা বাড়তে চলেছে।

উল্লেখ্য, তিন বছর আগে অনলাইলে টিকিট কাটার ব্যবস্থাকে জনপ্রিয় করতে সার্ভিস চার্জ তুলে দিয়েছিল আইআরসিটিসি। ফলে 2016-17 আর্থিক বর্ষে এই খাতে সংস্থার আয় 26 শতাংশ কমে গিয়েছিল। কিন্তু, চলতি বছরে ফের সার্ভিস চার্জ লাগু করার আবেদন জানায় আইআরসিটিসি। তাতে সম্মতি জানায় রেলবোর্ডও। তারপরই, সার্ভিস ট্যাক্স ফের লাগু করার সিদ্ধান্ত নেয় সংস্থা।

Related articles

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...

সোমে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: নাম বাদে আবেদন ১৯ প্রাক্তন বিচারপতির ট্রাইবুনালে

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও দিনের পর দিন...

বাংলা পথ জানে, পথে চলে, পথ দেখায়: ১০ প্রতীজ্ঞা প্রকাশ করে বার্তা অভিষেকের

প্রকল্প উদ্ভাবন করে বাংলা। পরে সেই প্রকল্পই সারা দেশ এমনকি কেন্দ্রের সরকারও অনুসরণ করে, এমনটার একাধিক উদাহরণ রয়েছে।...

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...