Monday, April 13, 2026

দুষ্কৃতীদের আক্রমণে ভস্মীভূত তৃণমূল পার্টি অফিস

Date:

Share post:

দুষ্কৃতীদের আক্রমণে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেল তৃণমূল পার্টি অফিস। ঘটনাটি ঘটেছে রানাঘাট 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে।  শনিবার গভীর রাতে  পার্টি অফিসে  আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যার ফলে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় পার্টি অফিসটি, পুড়ে যায় পার্টি অফিসের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র। পুড়ে যায় ভেতরে থাকা রোগীদের স্টেচার ও নানান দরকারি কাগজপত্র। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা। এদিন সকালে পোড়া পার্টি অফিস পরিদর্শনে  আসেন পুরপ্রধান পার্থসারথী চট্টোপাধ্যায়,উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তপতী বসু সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিকে এই ঘটনার সাথে বিজেপির যোগাযোগ সম্পূর্ণ অস্বীকার করে করেছে বিজেপি নেতা চন্দ্রশেখর চ্যাটার্জী।

আরও পড়ুন-NRC ইস্যুতে মমতার ট্যুইট! কী বললেন তিনি?

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...