Sunday, June 21, 2026

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ, আতঙ্ক বউবাজার অঞ্চলে: জানেন কেন?

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ চলছে বউবাজার অঞ্চলে।তবে তার যে এমন পরিণতি হতে, তা কেউ ভাবেননি।
ছুটির দিনে মহা বিড়ম্বনায় পড়তে হল ওই অঞ্চলের একাধিক বাসিন্দাকে। সেইসঙ্গে ছড়াল আতঙ্ক।

অনেকদিন ধরেই মাটির নিচে প্রচণ্ড শব্দে কাজ করছিল টানেল বোরিং মেশিন৷ আর তার জেরেই গোয়েঙ্কা কলেজের সামনে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উল্টোদিকের গলিতে ও স্যাঁকড়া পাড়া লেনে একাধিক বাড়িতে দেখা গেল ফাটল৷ ভেঙে পড়ল চাঙড়৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকে উত্তেজনা ছড়াল বউবাজার এলাকায়।

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে । রবিবার ঘটনাস্থলে যান বউবাজার থানার পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষ। তাঁদের সঙ্গে ছিলেন দমকল ও কলকাতা পুরসভার আধিকারিকরাও। তারা স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন যে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রাখবে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন-বিজেপিতে নাকি অনুশাসন আছে, তাহলে নবাগতা বৈশাখীর প্রকাশ্যে দলবিরোধী মন্তব্যের পরও ব্যবস্থা নয় কেন?

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...