Monday, April 6, 2026

রবিপ্রাতে গলফ গ্রীন সেন্ট্রাল পার্কে মিলল অজ্ঞাতপরিচয় রক্তাক্ত যুবকের মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

শনিবারের রাত শেষে রবিবারের সকাল। তখনো রবিকরে স্নাত হয়নি দক্ষিণ কলকাতার গলফ গ্রীনের ভূমি। সপ্তাহান্তে ছুটির দিনে জমিয়ে সকালে বাজার করার আগে গলফ গ্রীন সেন্ট্রাল পার্কে কাতারে কাতারে প্রাতঃভ্রমণকারীদের স্বাস্থ্যচর্চার সময়। আধো অন্ধকারের মধ্যে তাদেরই মধ্যে কেউ দেখতে পেলেন সেন্ট্রাল পার্কে পড়ে রয়েছে বছর 25/26 -এর তরুণ। তার দেহের ক্ষতস্থান থেকে তাজা রক্ত গড়িয়ে ভিজে যাচ্ছে মাটি। তাজা রক্তে প্রমাণ যে, খুব বেশিক্ষণ আগে ঘটেনি দুষ্কর্মটি।

আতঙ্কিত প্রাতঃভ্রমণকারীদের মুখে মুখে ঘটনা ছড়িয়ে পড়লে ভিড় জমে যায়। খবর যায় যাদবপুর থানায়। থানা থেকে পুলিশ এসে রক্তাক্ত দেহটি তুলে নিয়ে যায়। ততক্ষণে দেহে প্রাণ নেই। রিপোর্ট পাঠানো পর্যন্ত যুবকের পরিচয় জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের কাজ শুরু করেছে পুলিশ।এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...