Thursday, May 21, 2026

ডাক্তার নিগ্রহের শাস্তি 10 বছরের জেল, বিল আনছে কেন্দ্র

Date:

Share post:

দেরিতে হলেও সক্রিয় হলো কেন্দ্র। ডাক্তার-নিগ্রহে এবার নতুন বিল আনতে চলেছে কেন্দ্র। এই নতুন বিল পাশ হলে চিকিৎসক নিগ্রহের শাস্তি হবে 10 বছরের জেল অথবা 10 লক্ষ টাকার জরিমানা।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছে, নতুন এই বিল পাশ হলে, কড়া আইনের জেরে দেশে চিকিৎসক নিগ্রহের ঘটনা হ্রাস পেতে পারে।

মাস দুয়েক আগে NRS হাসপাতালে এক বৃদ্ধ রোগীর মৃত্যুতে জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায় এবং আর একজন জুনিয়র ডাক্তারকে নিগ্রহ করে মৃতের পরিবার ও প্রতিবেশীরা। মাথার খুলি ফেটে গেছিল পরিবহ’র। ঘটনার জেরে এ রাজ্য-সহ সারা দেশ তোলপাড় হয়েছিল। গত সপ্তাহে অসমের চা বাগানের বৃদ্ধ চিকিৎসক দেবেন দত্ত’র মৃত্যু হয়েছে। 73 বছরের ওই চিকিৎসককে প্রহার করেছিলো মৃতের পরিবার।এই মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে সারা দেশকে।
এই ঘটনার পর আর দেরি করেনি কেন্দ্র। মঙ্গলবারই নতুন বিলের খসড়া তৈরি করেছে কেন্দ্র। ‘হেল্থকেয়ার সারভিস পার্সোনেল ও ক্লিনিক্যাল এসট্যাবলিশমেন্ট’ নামের এই বিলে কড়া শাস্তির কথা বলা হয়েছে। চিকিৎসকদের উপর কোনও রকম নিগ্রহ করলে বা হাসপাতালে ভাঙচুর চালালে 10 বছরের জেল হতে পারে অভিযুক্তদের। অথবা জরিমানা হতে পারে 10 লক্ষ টাকা।
শুধু চিকিৎসকদের উপরেই নয়, চিকিৎসাকর্মীদের গায়ে হাত তুললেও তা জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এই নতুন বিলে। কেন্দ্র জানিয়েছে, যেভাবে দেশ জুড়ে চিকিৎসকদের ওপর গণপিটুনির ঘটনা ঘটছে, তা বন্ধ করতে উদ্যোগী সরকার। এ জন্য নতুন বিলের খসড়া প্রস্তাব নিয়ে জনতার কাছ থেকেও মতামত জানতে চেয়েছে কেন্দ্র। তবে তা পাঠাতে হবে নোটিস প্রকাশের 30 দিনের মধ্যে।

Related articles

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...