Tuesday, March 3, 2026

মহারাষ্ট্রের ওএনজিসি প্ল্যান্টে প্রকাণ্ড অগ্নিকান্ডে অন্ততপক্ষে পাঁচ প্রাণহানি

Date:

Share post:

মহারাষ্ট্রের উরণে আজ মঙ্গলবার সকাল সাতটা নাগাদ বিরাট এক অগ্নিকাণ্ডে অন্ততপক্ষে পাঁচ জনের প্রাণহানি হয়েছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সংবাদে প্রকাশ, ওএনজিসি প্লান্টের গ্যাস প্রসেসিং ইউনিটে দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডটি ঘটেছে। আগুনের প্রাবল্য এত বেশি যে, বহুদূর থেকে আগুনের লেলিহান শিখা এবং আকাশঢাকা কালো ধোঁয়া দেখা যাচ্ছে। দমকল বাহিনী আপ্রাণ চেষ্টা করছে আগুনকে নিয়ন্ত্রণে আনার। জানা গিয়েছে, যে সময় আগুন লেগেছে সেই সময় কয়েকজন কর্মচারী সেখানে কাজ করছিলেন। আগুনের তাপে অন্তত পাঁচজন ঝলসে প্রাণ হারিয়েছেন। কিভাবে আগুন লেগেছে তা না জানা গেলেও এই মুহূর্তে প্রাথমিক লক্ষ্য আগুন নিয়ন্ত্রণে আনার। সেই প্রচেষ্টাই করে চলেছেন দমকল বাহিনীর সদস্যরা। অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা সেখানে উপস্থিত হয়েছেন। যদিও প্ল্যান্টের একটি অংশে আগুন লেগেছে তবুও আশঙ্কা করা হচ্ছে আগুন ছড়িয়ে পড়লে অগ্নিকাণ্ড বিশাল আকার ধারন করতে পারে। সেক্ষেত্রে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

spot_img

Related articles

রঙিন টলিপাড়ায় জমজমাট দোল উৎসব:কেউ মাখলেন আবির, কারোর ছবিতে AI এফেক্ট 

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার স্টুডিও পাড়ায় কাজের ছুটি। আজ সারাদিন মনের খুশিতে রঙিন হওয়ার পালা। কেউ আটকে পড়েছেন...

সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানি! ওসির বিরুদ্ধে কড়া অ্যাকশন লালবাজারের!

খোদ ওসির বিরুদ্ধেই উঠল শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ! আর অভিযোগের তির দক্ষিণ কলকাতার (Kolkata) এক থানার ওসির দিকে। রক্ষকের...

দোলের উৎসবে প্রভাত ফেরিতে ফুরফুরে মেজাজে শোভনদেব, চন্দ্রিমা, কুণালরা

দোল উৎসবকে (Festival of colours) ঘিরে মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে প্রভাত ফেরি ও আবির খেলায় শামিল...

উদ্বেগ-আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফিরলেন, নিজের অভিজ্ঞতার কথা লিখলেন সিন্ধু

উদ্বেগ আতঙ্ক কাটিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন পিভি সিন্ধু (PV Sindhu )। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য  দুবাইতে আটকে...