Thursday, June 25, 2026

জনগণের সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র নিবাসে “গণপতি বাপ্পা”র আরাধনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসীম শক্তি নিয়ে সারাদিন ছুটে বেড়াচ্ছেন এধার থেকে ওধার। সকালেই খবর পেয়েছিলেন ইস্টওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জেরে বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা পথ অবরোধ করেছেন। ক্ষোভ প্রশমন করতে তিনি নিজেই সরাসরি ছুটে গিয়েছেন। জনসংযোগের এমন প্রশস্ত প্রশান্ত সুবর্ণ সুযোগ তিনি হাতছাড়া করার মানুষ নন। বিপদের সময় তিনি পাশে তো থাকেনই। উৎসবেও তাঁকে মানুষের পাশে দেখা যায়।

সেখানেও আবার সেই ঢেঁকির স্বর্গে ধান ভাঙার মত জনসংযোগের সুযোগ থাকে পুরোমাত্রায়। সেপ্টেম্বরের প্রথম সোমবার তিনি যেমন বিপদগ্রস্তদের পাশেও ছিলেন তেমন আবার উৎসবে আনন্দে মেতে থাকাদের সঙ্গেও ছিলেন। সোমবার ছিল গণপতি বাপ্পা গজানন গণপতি গণেশের পুজো উৎসব। গণেশ চতুর্থী। মহারাষ্ট্রে খুব ধুমধামের সঙ্গে সাড়ম্বরে পালিত হয় গণপতি বাপ্পার পুজো। হয়তো বা তারই সঙ্গে সাযুজ্য রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ গণপতির আরাধনা এবং আরতি করলেন কলকাতার মহারাষ্ট্র নিবাসে। মুখ্যমন্ত্রীকে তাদের মাঝে পেয়ে উদ্যোক্তারা যারপরনাই আনন্দিত। তাদের আনন্দের সঙ্গে সঙ্গী হতে পেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও খুশি চেপে রাখতে পারেননি।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...