Saturday, June 13, 2026

সাংগঠনিক রদবদল ঘটিয়ে কংগ্রেসের বড় দায়িত্বে আসছেন প্রিয়াঙ্কা

Date:

Share post:

সংগঠনের রাশ নিজের হাতে নেওয়ার পর এবার দলে রদবদল করতে চলেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সূত্রের খবর, দলে দায়িত্ব বাড়তে চলেছে প্রিয়াঙ্কা গান্ধী’র। বড় দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে।

লোকসভা নির্বাচনের মুখে AICC-র সাধারন সম্পাদক হিসেবে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রিয়াঙ্কাকে। পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। সম্প্রতি শোনা গিয়েছে দলের অন্দরে একপ্রকার বিদ্রোহই করেছেন সিন্ধিয়া। তাঁর দাবি, মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি করতে হবে। না হলে, দল ছাড়ারও নাকি হুমকি দিয়েছেন তিনি। কংগ্রেস অন্দরের খবর, এ কারনেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সরানো হতে পারে। 2022-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সোনিয়া গান্ধী জ্যোতিরাদিত্যকে সরিয়ে গোটা উত্তরপ্রদেশের দায়িত্বই মেয়ের হাতে তুলে দিতে চাইছেন। প্রিয়াঙ্কাকে সামনে রেখেই আগামী বিধানসভা ভোটে যোগী সরকারের বিরুদ্ধে লড়বে কংগ্রেস।

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...