Thursday, June 25, 2026

মেট্রো-বিপর্যয় সামাল দিতে মুম্বই থেকে এলেন সুড়ঙ্গ-বিশেষজ্ঞরা

Date:

Share post:

বৌবাজারের মেট্রো-বিপর্যয় সামাল দিতে মুম্বই থেকে আনা হল সুড়ঙ্গ-বিশেষজ্ঞদের। এসেছেন ভূতত্ত্ববিদও। সোমবার দুপুরেই ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেন। বিশেষজ্ঞদের ধারনা, এখানে ‌প্রধান সমস্যা কাদাগোলা জল। যা কোনওভাবেই আটকানো যায়নি। হুড়হুড় করে জল ঢুকতে শুরু করে। সরতে শুরু করে বাড়ির নীচের মাটির স্তর। ফলে বাড়িগুলি বসে যেতে থাকে। বিশেষজ্ঞরা বৈঠক করেন মেট্রোর ইঞ্জিনিয়ারদের সঙ্গে। শিয়ালদামুখী এই সুড়ঙ্গে আপাতত বন্ধ রাখা হয়েছে টানেল বোরিং মেশিনের কাজ। প্রাথমিকভাবে মেট্রো আধিকারিকদের সন্দেহ, জলস্তর ‘‌অ্যাকুইফার’‌–এ ধাক্কা লেগেছে, সে কারনেই অতিরিক্ত জল ঢুকে এই বিপত্তি। প্রশ্ন উঠেছে, সমীক্ষায় গলদের জন্যই কি এই পরিস্থিতি তৈরি হয়েছে?‌ ঘটনায় ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। আরও বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে, জল ঢোকা বন্ধ করতে উল্টোদিক থেকে জলের চাপ দেওয়ার কথাও ভাবা হচ্ছে। আপাতত দু’‌ভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফাটল বন্ধ করতে গ্রাউটিং এবং কংক্রিটাইজেশনের সাহায্য নেওয়া হচ্ছে। চেষ্টা করা হচ্ছে দ্রুত পরিস্থিতি সামাল দিতে। মেট্রো সূত্রে জানা গেছে, শনিবার সন্ধে থেকেই সুড়ঙ্গে জল ঢোকা শুরু হয়। যে রিংগুলি বসানো হয়েছে, তার ফাঁকগুলি আটকানোর জন্য সিমেন্টের সঙ্গে বালি এবং কিছু রাসায়নিক মিশিয়ে গ্রাউটিং করা শুরু হয়। কিন্তু তাতেও রক্ষা হয়নি। জল বাড়তেই থাকে। দ্রুত পরিস্থিতি খারাপ হতে থাকে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, কাজ বন্ধ রাখা হবে। কিন্তু ততক্ষণে মাটির ওপরে ঘটতে শুরু করেছে বিপর্যয়।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...