Saturday, June 27, 2026

বায়োপিকে সিন্ধুর ভূমিকায় কে জানেন?

Date:

Share post:

ভারতের ক্রীড়া জগতের খেলোয়াড়দের জীবনী নিয়ে এর আগে বহু টলিউডে সিনেমা তৈরি হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন বিশ্ব বিখ্যাত মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পুসারলা ভেঙ্কট সিন্ধু ওরফে পিভি সিন্ধু। বলিউড তারকা তথা প্রযোজক সোনু সুদ এই বায়োপিকের পরিচালনা করছেন।

সিন্ধু তার বায়োপিকে নিজের ভূমিকায় দেখতে চান দীপিকা পাডুকোন কে। হ্যাঁ এমন ইচ্ছের কথাই তিনি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, “দীপিকা পাডুকোনকেই আমি আমার বায়োপিকে দেখতে চাই। ও দারুন অভিনেত্রী। উনি নিজে ব্যাডমিন্টন খেলেছেন। খেলাটা সম্পর্কেও ওর একটা ধারণা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরিচালক-প্রযোজকরাই নেবেন।”

সিন্ধুর জীবনের ওপর তৈরি ছবিতে বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জয়ই হবে ক্লাইম্যাক্স সিন। এ বিষয়ে সিন্ধু এক সাক্ষাত্‍কারে জানান,”হ্যাঁ, উনি আমাকে আইডিয়ার কথা বলেছেন। খুব বেশি কথা হয়নি। এই ছবির জন্য যেটা সেরা হবে উনি সেটাই করবেন। ওনার ওপর আমার আস্থা আছে।”

তবে এখনও এই সিনেমার কাস্ট সম্পর্কে বিশেষ কিছু জানা যায় নি। সিন্ধুর চরিত্রে কি আদেও দীপিকা পাডকোনকে দেখা যাবে কিনা সে বিষয়ে ও স্পষ্ট নয়। বায়োপিকে সিন্ধুর চরিত্রে কাকে দেখা যাবে সে নিয়ে ইতিমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়েছে দর্শক মহলে।

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...