Saturday, June 27, 2026

সব্যসাচীর লক্ষ্য কী?

Date:

Share post:

মেয়র পদ হারিয়ে দশ গোল খেয়েছেন বিধাননগরের সব্যসাচী দত্ত। অঘটন ঘটিয়ে চমকে দেবেন তিনি, এই আশা তৈরি খেলায় জল ঢালা হয়ে গেছে। আপাতত তিনি পুরপিতা ও বিধায়ক। আনুষ্ঠানিকভাবে তৃণমূল না ছাড়লেও বিজেপির প্রতি দুর্বলতা প্রকাশ্য। তাহলে তাঁর লক্ষ্য কী? সূত্রের অনুমান, সব্যসাচী বিধাননগর পুরসভায় বিজেপিকে জিতিয়ে মেয়র হওয়ার চেষ্টা করবেন। আর তাঁর আসল লক্ষ্য বিধানসভায় কেন্দ্র বদলে সুজিত বসুর বিরুদ্ধে দাঁড়ানো। মূলত এই অঙ্কেই এগোচ্ছেন তিনি। তবে এবিষয়ে সব্যসাচীবাবুর তরফ থেকে কোথাও কোনো মন্তব্য করা হয় নি। একটি মহলের বক্তব্য, এত তাড়াতাড়ি মেয়র পদ হারিয়ে ভুল রাজনৈতিক পদক্ষেপ নিয়ে ফেলেছেন সব্যসাচী। তৃণমূল আপাতত তাঁকে আলাদা কোনো গুরুত্ব দিচ্ছে না।

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...