Saturday, June 27, 2026

অ্যাকশন রোমাঞ্চে ভরপুর “মিতিন মাসির” টিজার, লেডি ডিটেক্টিভ লুকে বাজিমাত কোয়েলের

Date:

Share post:

প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায়, ওরফে “মিতিন মাসি”। এই চরিত্রের সাথে বাঙালীদের কম বেশি অনেকেরই পরিচয় আছে । সুচিত্রা ভট্টাচার্যের ‘হাতে মাত্র তিন দিন’ গল্প নির্ভর সেলুলয়েডে প্রথম এই ‘মিতিন মাসি’।ব্যোমকেশ, শবরের পর “মিতিন মাসি” অরিন্দম শীলের নতুন চ্যালেঞ্জ। তার এই ছবিতে মিতিন মাসির চরিত্রে দেখা যাবে টলিউডের বিখ্যাত অভিনেত্রী কোয়েল মল্লিককে। এই ছবিতে তাকে দেখা যাবে বুদ্ধিদীপ্ত, নির্ভীক বেপরোয়া চরিত্রে অভিনয় করতে। যার কাছে নারীদের সম্মান সবার আগে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ছবির টিজার । আর তাতেই বাজিমাত করেছে কোয়েলের রণং দেহি লুক।

মিতিন মাসি ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ও সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ। ছবিতে মিতিন মাসির স্বামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শুভ্রজিৎ দত্তকে। বোনঝি টুপুরের ভূমিকায় দেখা যাবে রিয়া বণিককে। এছাড়া বিনয় পাঠক, জুন মালিয়ার মতো বিশিষ্ট শিল্পীদের এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে। পুজোর সময় দর্শকের মন জয় করতে আসছে চলেছে এই অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর “মিতিন মাসি”।

আরও পড়ুন-ঈদে মুক্তি পাচ্ছে না সলমন খান অভিনীত ছবি ‘কিক 2’

 

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...