Tuesday, April 7, 2026

এই প্রথম 7 এবং 9 সেপ্টেম্বর গাড়ি উৎপাদন বন্ধ রাখবে মারুতি

Date:

Share post:

গাড়ি বাজারে মন্দা চলছেই। বড়োসড়ো লোকসানের মুখে নামীদামি গাড়ি উৎপাদক সংস্থাগুলি। অগাস্ট মাসের রিপোর্ট বলছে, দেশীয় বাজারে গাড়ি বিক্রি কমেছে দেশের বৃহত্তম গাড়ি উৎপাদক সংস্থা মারুতির। যার জেরে এই প্রথম চলতি মাসে দু’দিন 7 এবং 9 সেপ্টেম্বর গাড়ি উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করল সংস্থা। মারুতি-সুজুকি জানিয়েছে, অগাস্ট মাসে তাদের বিক্রি কমেছে 35.9 শতাংশ । বিশেষ করে অল্টো এবং ওয়াগনআরের মতো স্বাচ্ছন্দ্যের গাড়িগুলির বিক্রি কমার হার সবচেয়ে বেশি। অন্য দিকে গাড়ি রফতানিতেও দেখা দিয়েছে মন্দা।

বুধবার মারুতি ঘোষণা করেছে , বাজারে চাহিদা না থাকায় উৎপাদনের ভারসাম্য রক্ষার উদ্দেশেই গুরুগ্রাম এবং মানেসর ইউনিটে দু’টি দিনকে ‘নো প্রডাকশন ডে’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন-চোর খুঁজতে গিয়ে খাটের তলা থেকে ধৃত প্রেমিক! চিনিয়ে দিলো একপাটি জুতো

 

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...