Sunday, June 7, 2026

স্যোশাল মিডিয়ায় গোপন ছবি, তারপর…

Date:

Share post:

ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার অন্তর্ভুক্ত  ভেবিয়া চৌমাথা নারকেলতলা গ্রামের। 17 বছর বয়সের একাদশ শ্রেণীর ছাত্রীর সঙ্গে বসিরহাট থানার তেতুলতলা গ্রামের বছর আঠাশের যুবক সাইফুদ্দিন মোল্লার পরিচয় হয়। গত তিন মাস ধরে মোবাইল ফোনে তাদের কথা হয়। তারপর থেকে একাধিক জায়গায় তাদের দেখা-সাক্ষ্যাৎ হয়। ওই একাদশ শ্রেণির ছাত্রী আজ, বুধবার বারোটা নাগাদ নিজের বাড়ির কাঠের ঘরে জাল বোনার দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে।

আরও পড়ুন-নাকা চেকিংয়ে ধরা পড়ল গাড়ি ভরতি গাঁজা , ধৃত দুই

ছাত্রীর দাদা রবিউল গাজী ঘটনাস্থলে গিয়ে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে স্থানান্তরিত করে বসিরহাট জেলা হাসপাতালে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায়  সেলাই মিস্ত্রি যুবক সাইফুদ্দিন  তাদের ঘনিষ্ঠ মেলামেশার ছবি,  অশ্লীল ছবি ও অডিও ফেসবুক ওয়াটস্যাপ, ইউটিউবে ছড়িয়ে দেয় বলে অভিযোগ । সেই লজ্জায় পিফা হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী আত্মহত্যা করার চেষ্টা করে। ছাত্রীর দাদা রবিউল গাজী বলেন আমার বোনকে স্কুলে যাওয়া আসার পথে খুব উত্ত্যক্ত করতো সাইফুদ্দিন। দীর্ঘদিন ধরে আমরা বারবার বলা সত্ত্বেও শোনেনি ওই  যুবক । সাইফুদ্দিন তাদের কুরুচিকর ঘনিষ্ঠ মেলামেশার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য  আমার বোন আত্মহত্যার চেষ্টা করে। আমরা যুবকের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি । এই রকমই ঘটনা যেন আর পাঁচটা মেয়ের সঙ্গে না ঘটে। যুবক সাইফুদ্দিন এই ঘটনার পরে বাড়ি থেকে পালিয়ে যায়। ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক । তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।

 

আরও পড়ুন-ফের জলের তলায় বাণিজ্য নগরী মুম্বই

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...