Sunday, June 28, 2026

‘দিদিকে বলো’-র সাফল্য, নিজের ঘর ফিরে পেলেন অত্যাচারিত বৃদ্ধ-বৃদ্ধা

Date:

Share post:

ফের ‘দিদিকে বলো’-র সাফল্য। ছেলে বউয়ের হাতে অত্যাচারিত হওয়া বৃদ্ধ-বৃদ্ধা পাঁচ মাস পর নিজের ঘর ফিরে পেলেন। জানা গিয়েছে,  চুঁচুড়া বুনো কালীতলার বাসিন্দা অজিত ঘোষ ও শ্যামলী ঘোষ। ডানলপ কারখানা অবসরপ্রাপ্ত কর্মীর
অজিতবাবুর 2 মেয়ে 1 ছেলে ।

ঘটনার সূত্রপাত ছেলের বিয়ে হওয়ার পরে। গুণধর  শিক্ষক ছেলে বাবার কাছ থেকে সম্পত্তি হাতানোর পরেই গত চার বছর ধরে অত্যাচার চালাচ্ছিলেন এই বৃদ্ধ বাবা মার উপর।  শেষপর্যন্ত অত্যাচার চরমসীমায় পৌঁছালে তারা ঘর ছেড়ে দুই মেয়ের কাছে পালা করে থাকতে শুরু করেন । আইনের দ্বারস্থ হয়েও কোনও ফল হয় নি। ছেলের হাতে বেধড়ক মার খেয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দম্পতি শেষমেষ ফোন করেন ‘দিদিকে বলো’ নম্বরে । জানান তাদের অসৎ অসহয়তার কথা। আর সেই সমস্যা জানার পরই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। চুঁচুড়া থানার পুলিশ শেষ পর্যন্ত ওই বৃদ্ধ-বৃদ্ধা কে বাড়ি পৌঁছে দেয়। বাবা মা ঘর ফিরে পাওয়ায় খুশি তার মেয়েরাও।

আরও পড়ুন-ভগবত-মাদানি বেনজির বৈঠকে আলোড়ন জাতীয় রাজনীতিতে কণাদ দাশগুপ্তর কলম

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...