Saturday, April 4, 2026

নারদ তদন্তে ইকবালের বাড়ি গিয়েও ভয়েস স্যাম্পল নিতে ব্যর্থ CBI

Date:

Share post:

নারদ কাণ্ডে ভয়েস স্যাম্পল সংগ্রহের জন্য তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদের বাড়িতে বৃহস্পতিবার হাজির হলেও কাজের কাজ কিছু হয়নি। CBI আধিকারিকদের ঘন্টাখানেক অপেক্ষা করিয়ে জানানো হয়, ইকবাল অসুস্থ। কথা বলার অবস্থায় নেই। এক ঘন্টা পর CBI আধিকারিকরা ইকবালের বাড়ির বাইরে এসে বলেছেন ইকবাল আহমেদ অসুস্থ। তাই তাঁর কণ্ঠস্বর রেকর্ড করা সম্ভব হয়নি।

আরও পড়ুন-‘দিদিকে বলো’ কর্মসূচিতে এক দরিদ্রের বাড়িতে রাত কাটালেন করলেন আরাবুল

নারদ-কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের নেতাদের ভয়েস স্যাম্পল সংগ্রহের জন্য নিজাম প্যালেসে CBI তলব করছে। মঙ্গলবার ডাকা হয়েছিল তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদকে। কিন্তু তিনি নিজাম প্যালেসে না গিয়ে CBI-এর কাছে 15 দিন সময় চান শরীর খারাপের কথা বলে। কিন্তু আরও 15 দিন সময় না দিয়ে CBI এদিন পৌঁছে যায় ইকবালের বাড়িতে। কিন্তু ইকবালের ভয়েস স্যাম্পল সংগ্রহ করতে সফল হয়নি।

আরও পড়ুন-বউবাজারে পুনর্বাসনের লিখিত আশ্বাসের দাবিতে অবরোধ

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...