Wednesday, June 24, 2026

জাকির নায়েককে আমাদের হাতে দিন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আর্জি মোদির

Date:

Share post:

বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েককে হাতে পেতে মরিয়া ভারত সরকার। তদন্ত থেকে বাঁচতে ভারত ছেড়ে মালয়েশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন জাকির নায়েক। তাঁকে হাতে পেতে এবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মহম্মদকে অনুরোধ জানিয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদি। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে বৈঠকে বসেছিলেন দুদেশের প্রধানমন্ত্রী। সেখানেই মোদি ওই অনুরোধ জানান।

প্রসঙ্গত, ধর্ম প্রচারের আড়ালে সন্ত্রাসবাদী কাজকর্মে মদত দেওয়ার অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। অভিযোগ, ইসলামের নাম করে তিনি ভারতবিরোধী প্রচার চালাচ্ছেন। তাঁর পরিচালিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধেও বিস্তর অভিযোগ। জঙ্গি মদত ছাড়াও টাকা পাচারের অভিযোগ রয়েছে এই সংস্থার নামে। তদন্ত শুরু হওয়ার পর গ্রেফতার এড়াতে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন জাকির নায়েক। তাঁকে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়া শুরু করতে চায় কেন্দ্র।

আরও পড়ুন-নিজের স্কুল-কলেজে শিক্ষক দিবস পালন করলেন মন্ত্রী জাকির হোসেন

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...