Tuesday, June 9, 2026

গাড়ি শিল্পে মন্দা কাটাতে জিএসটি কমাচ্ছে কেন্দ্র

Date:

Share post:

এই প্রথম অচলাবস্থা দেখা দিয়েছে গাড়ি শিল্পে। গাড়ির বিক্রি যেভাবে কমেছে তাতে এই শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলি আগেই দাবি তুলেছিল কর কমানোর। এবার মন্দা এমন পর্যায়ে পৌঁছেছে যে শেষ পর্যন্ত কর কমানোর পথেই হাঁটতে চলেছে মোদি সরকার। সব ঠিকঠাক চললে গাড়ি শিল্পে জিএসটি কমা শুধুমাত্র সময়ের অপেক্ষা ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, জিএসটি কাউন্সিলের আগামী বৈঠকে সরকারের তরফে জিএসটি কমানোর প্রস্তাব দেওয়া হবে। কারণ হিসাবে তার যুক্তি, জিএসটি কমলে কমবে গাড়ির দাম বাড়বে বিক্রি। গাড়ি শিল্পের মন্দা এমন পর্যায়ে পৌঁছেছে যে অগাস্ট মাসের রিপোর্ট বলছে, শুধুমাত্র মারুতি কোম্পানির বিক্রির পরিমাণ কমেছে 35.9 শতাংশ । এমনকি এই প্রথম মারুতি সুজুকি তাদের উৎপাদনে ভারসাম্য বজায় রাখতে সেপ্টেম্বরের 7 এবং 9 তারিখ দুদিন উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । পরিসংখ্যান বলছে 2001 থেকে ভারতে গাড়ি বিক্রির হার নিম্নমুখী।

Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...