Friday, June 26, 2026

রাজ্যে ফের ভূমিকম্প

Date:

Share post:

গত মাসেই ভূমিকম্পে কেঁপে উঠে ছিল শহর কলকাতার একটা বড় অংশ। সেই ঘটনার এক মাস পেরোতেই আবার দুলে উঠল মাটি। এ বারও উৎসস্থল কলকাতার কাছে হলেও, কলকাতায় কম্পন বোঝা যায়নি।

এবার বুধবার রাতে ভূমিকম্প হয়েছে নদিয়া জেলার তেহট্টের কাছাকছি বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটি অঞ্চলে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 4.3। এই ভূমিকম্পের জেরে উল্লেখযোগ্য কোনও ক্ষয়ক্ষতি না হলেও কেন্দ্রস্থলের কাছাকাছি সাধারণ মানুষদের মধ্যে আতঙ্কে ছড়ায়।

কম্পাঙ্কের বিচারে মৃদু ভূমিকম্পও হওয়ার ফলে কলকাতায় কোনও কিছু টের পাওয়া যায়নি। কিন্তু নদিয়ার কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদের বহরমপুর পর্যন্তও এই কম্পন টের পাওয়া যায়। গভীর রাতে এই কম্পন হওয়ায়, যাঁরা বুঝতে পেরেছিলেন, তাঁদের মধ্যে বেশি মাত্রায় আতঙ্কের সৃষ্টি হয়।

আরও পড়ুন-‘দিদিকে বলো’ কর্মসূচিতে এক দরিদ্রের বাড়িতে রাত কাটালেন করলেন আরাবুল

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...