Friday, June 26, 2026

সুনীলের দুরন্ত গোল! এগিয়ে থেকেও ম্যাচ হারল ভারত

Date:

Share post:

ভারত -1 ওমান- 2

পারলেন না সুনীলরা। এএফসি এশিয়ান কাপের ছায়া বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বেও। প্রথমার্ধে দুরন্ত খেলে এগিয়ে গেলেও শেষরক্ষা হল না। দ্বিতীয়ার্ধে গোল খেয়ে মাঠ ছাড়তে হল ভারতকে। 2-1 গোলে ভারতকে হারাল ওমান।

শুরুটা মন্দ হয়নি ভারতের। ঠিকঠাকই এগোচ্ছিলেন স্টিম্যাচের ছেলেরা। প্রথমার্ধ জুড়ে শুধু নীল জার্সির দাপট। 24 মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পায় ভারত। বক্সের মধ্যে অরক্ষিত জায়গায় সুনীলের উদ্দেশে বল রাখেন আশিক। ঠাণ্ডা মাথায় বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপিয়ে দেশকে এগিয়ে দেন সুনীল। দেশের হয়ে নিজের 72 নম্বর গোল। গোল খেয়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ওমান। কিন্তু লাভ হয়নি। 1-0 ব্যবধানেই মাঠ ছাড়ে দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভারতের ওপর চাপ বাড়ায় ওমান। সময় যত গড়াতে থাকে মাঝমাঠের নিয়ন্ত্রণ হারাতে থাকে ভারত। 60 মিনিটে ব্র্যান্ডনকে তুলে নামানো হয় লালিয়ানজুয়ালাকে চাংটেকে নামানো হয়। 82 মিনিটের মাথায় লং বল ধরে আগুয়ান গুরপ্রীতের মাথার উপর দিয়ে চিপ করে গোলে করে সমতা ফেরান আল মন্দার।

সবটা বুঝে ওঠার আগেই আবার গোল। 89 মিনিটের মাথায় ভারতের ওপর ফের আঘাত হানে ওমান। ফের গোল করেন আল মন্দার। ফের একবার এগিয়ে গিয়েও পিছিয়ে পরে ভারত। আর ম্যাচে ফিরতে পারেনি ভারত। শেষ পর্যন্ত 1-2 গোলে হেরেই বিশ্বকাপ কোয়ালিফায়ার শুরু হলো সুনীল ছেত্রীদের।

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...