Wednesday, April 8, 2026

অ্যাডিশনাল ডেপুটি ডিরেক্টরকে মারধর, গ্রেফতার এক ডাক্তার 

Date:

Share post:

উত্তর 24 পরগণা: স্বাস্থ্য দফতরের অ্যাডিশনাল ডেপুটি ডাইরেক্টরকে মারধর করে , ঘটনায় গ্রেফতার এক ডাক্তার। ঘটনাটি ঘটেছে সল্টলেক স্বাস্থ্য ভবনে। এনওসি নিতে গেলে কথা কাটাকাটি হয় এরপরই চড় মেরে দেয় অভিযুক্ত। রাতেই বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের নাম রোহন কুমার।

আরও পড়ুন-ব্যঙ্ক সংযুক্তিকরণ: প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রোহন কুমার (পিজি হাসপাতালের ডাক্তার) তিনি আরো পড়াশোনা করতে চায়। সেই কারণে এনওসি আনতে যায় স্বাস্থ্য ভবনে । সেখানে গিয়ে রোহন অ্যাডিশনাল ডেপুটি ডাইরেক্টর নীলাঞ্জন গঙ্গোপাধ্যায়ের ঘরে ঢোকে। সেখানে গিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই তাঁকে আচমকা চড় মারতে শুরু করে। স্বাস্থ্য ভবনের কর্মীরা ছুটে এসে তাঁকে আটক করে। বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় খবর দিলে পুলিশ এসে তাঁকে আটক করে। আজ, শুক্রবার অভিযুক্তকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হয়।

আরও পড়ুন-নয়াদিল্লি স্টেশনে আগুন! আতঙ্কিত যাত্রীরা

Related articles

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...