Wednesday, April 1, 2026

সঙ্কটজনক বুদ্ধদেব হাসপাতালে, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার সন্ধ্যাতেই তাঁকে ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে। চিকিৎসা চলছে আইসিইউতে। অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে দ্রুত হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন। বুদ্ধবাবু শ্বাসকষ্ট ও ক্রনিক ব্রনকিয়াল অ্যাজমায় আক্রান্ত। তাঁর শ্বাসনালীও যথেষ্ট ক্ষতিগ্রস্ত। হাসপাতালে রয়েছেন প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। তিনি রাত সাড়ে ন’টায় জানিয়েছেন, বর্ষীয়ান সিপিএম নেতার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। তিনি এবং রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র হাসপাতালে রয়েছেন।

Related articles

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...