Saturday, June 13, 2026

সরকারি নথিতে জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা, বন্ধ সব পরিষেবা

Date:

Share post:

দিব্যি বেঁচে বর্তে রয়েছেন তিনি৷ অথচ সরকারি নথিতে তিনি নাকি মৃত ৷  2018 সালেই নাকি তাঁর মৃত্যু হয়েছে- এই দাবি করে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার অন্তর্গত 2নং ওয়ার্ডের শেরপুর এলাকায় ৷ ঘটনাটি ঘটে এলাকার কৃষক হীরেন্দ্র মোহন দেবের সঙ্গে ৷

আরও পড়ুন-NRC তালিকা থেকে বাদ পড়ল চন্দ্রযান 2–এর অন্যতম উপদেষ্টা  

বাস্তবে তিনি জীবিত থাকলেও কৃষি দফতরের খাতায় তাঁকে মৃত হিসেবে দেখানো হচ্ছে বলে অভিযোগ। বন্ধ করে দেওয়া হয়েছে পেনশন ও কৃষি বিভাগের সমস্ত সুযোগ সুবিধাও।
অভিযোগ, 2018 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কৃষক ভাতা- সহ অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে আসছিলেন হীরেন্দ্র মোহন। তারপর থেকে আচমকাই সব পরিষেবা বন্ধ হয়ে যায়। অসহায় ওই বৃদ্ধ কৃষক বিষয়টি নিয়ে জেলা কৃষি দফতরে মাথা ঠুকলেও কাজের কাজ কিছুই হয়নি। সম্প্রতি কৃষি দফতরে ফের খোঁজ নিতে গিয়ে চমকে ওঠার মতো তথ্য সামনে আসে৷
তিনি জানতে পারেন, সরকারি নথিতে তাঁকে মৃত বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-ধুন্ধুমার বিধানসভায়! পরিস্থিতি সামলাতে আসরে নামলেন স্বয়ং মুখ্যমন্ত্রী

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...