Friday, April 3, 2026

রাজ্য বিধানসভায় হাতাহাতি-তুলকালাম! সামাল দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ফের উত্তপ্ত হয়ে উঠলো রাজ্য বিধানসভা। বিধায়কদের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগে ঘিরে আজ শুক্রবার রণক্ষেত্র হয়ে উঠল বিধানসভা অধিবেশন। ঝামেলা শেষ পর্যন্ত হাতাহাতির রূপ নেয়। পরিস্থিতি বেগতিক দেখে নজিরবিহীন ভাবে বিধানসভা ওয়েলে নেমে কার্যত ‘অভিভাবক’-এর ভূমিকা পালন করতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শেষ পর্যন্ত তিনি সকলকে শান্ত করেন।

ঝামেলার সূত্রপাত, বিধায়ক প্রতিমা রজ্জাকের প্রশ্ন ঘিরে। তিনি প্রশ্ন তোলেন, এনবিএসটিসি-তে যে নিয়োগ হচ্ছে সেটা কি সরকারের স্থায়ী চাকরি? এই প্রসঙ্গে তাঁর দাবি, অনেক টাকার বিনিময়ে এই চাকরি দেওয়া হচ্ছে। প্রতিমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ওনাকে প্রমাণ করতে হবে না হলে বিধানসভার কাছে ক্ষমা চাইতে হবে।

এরপরই বিরোধী বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায় পরিবহন মন্ত্রীর দিকে তেড়ে আসেন। শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। যা একটা পর্যায়ে হাতাহাতির রূপ নেয়। তখন মুখ্যমন্ত্রী গিয়ে পরিস্থিতি সামাল দেন।

আরও পড়ুন-খাবার খুঁজতে রাজ্য সড়কে,ওষুধবোঝাই ভ্যান উল্টে দিল দাঁতাল

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...