Friday, June 19, 2026

বধূর গায়ে আগুন দিয়ে খুনের চেষ্টা, অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

Date:

Share post:

ফের নির্যাতনের শিকার এক গৃহবধূ। 8 নং ওয়ার্ডের সুকান্তপল্লীতে  শুক্রবার গৃহবধূর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হল। অভিযোগের তীর শ্বশুরবাড়ির দিকে। আক্রান্ত গৃহবধূর নাম রিঙ্কি কাঁড়ি।

খবর পেয়েই রিঙ্কির শ্বশুরবাড়িতে হাজির হয় তাঁর বাপের বাড়ির সদস্যরা। তার পরেই শ্বশুরবাড়ির সদস্যদের মারধর করেন তাঁরা। গণপিটুনি দিয়ে রিঙ্কির স্বামী, শ্বশুর ও শাশুড়িকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রিঙ্কির বাপেরবাড়ির সদস্যদের অভিযোগ, রিঙ্কির গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে খুনের চেষ্টা করেছেন তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা। আক্রান্ত গৃহবধূর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রথমে তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা জানান, প্রায় রিঙ্কির দেহের প্রায় 90% পুড়ে গিয়েছে। অবস্থার অবনতি হলে  তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন-কলকাতা পুলিশের আধিকারিকের বাড়িতে বিস্ফোরণ, কারণটা জেনে নিন

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...