Monday, June 8, 2026

NRC-র বিরুদ্ধে অসম ভবনের সামনে ‘আমরা বাঙালি’র বিক্ষোভ

Date:

Share post:

অসমে নাগরিকত্ব নির্ধারণে চূড়ান্ত তালিকা নিয়ে ‘আমরা বাঙালি’ গভীর উদ্বেগ প্রকাশ করেছে l ওই রাজ্যে 19 লক্ষ মানুষকে বিদেশি আখ্যা দেওয়া হয়েছে l প্রতিবাদে শনিবার কলকাতায় অসম ভবনের মূল ফটকের সামনে বিক্ষোভ ও পথসভা হয়।এর আগে অ্যাকাডেমি অব ফাইন আর্টস থেকে পদযাত্রা করে তারা অসম ভবনে যায়। বক্তারা বলেন, জাতীয় পঞ্জিকরণ বা NRC-তে বাঙালিদের হয়রানি করার একটি কেন্দ্রীয় সরকারি ষড়যন্ত্র। 19 লক্ষ বাঙালির ভবিষ্যত নিয়ে ছিনিমিনি চলেছে। আত্মহত্যা করেছে অনেকে। ইসরোর বাঙালি বিজ্ঞানীর নামও বাদ গিয়েছে। সাধারণ প্রাক্তন সরকারি চাকুরে বা স্বাধীনতা সংগ্রামীদের তো কোন মূল্য নেই। অসমে NRC’র নামে বাঙালি নির্যাতনের প্রতিবাদ জানান তারা l বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায় , যুবনেতা কৌস্তভ সাহা , তপোময় বিশ্বাস। ছিলেন বিকাশ বিশ্বাস , জয়ন্ত দাস , উজ্জ্বল ঘোষ, বাঙালি মহিলা সমাজের সাগরিকা পাল , গোপা শীল , বিজলী মন্ডলসহ অন্যান্যরা। বিক্ষোভ সমাবেশে অসমের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা হয় l অসম থেকে আগত বিশিষ্ট আইনজীবী নজরুল ইসলাম বলেন, বাংলাদেশি বাঙালির গল্প সর্বৈব মিথ্যা l এদিন বিক্ষোভকারীরা অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল-এর কুশপুত্তলিকা দাহ করেন।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...