Monday, March 16, 2026

ছিঃ শিক্ষক দিবসে স্কুলে চটুল নাচ!

Date:

Share post:

কোথাও আবার ‘লে ফোটু লে, ফোটু লে…’। কোথাও ‘কোমরিয়া করে লাপালপ, ললিপপ লাগেলু…’। শিক্ষক দিবসে এই চটুল গানেই নাচ ও অনুষ্ঠান করে বিতর্কে জড়াল পুরুলিয়ার বান্দোয়ানের একটি স্কুল ও কলেজ। যা সোশ্যাল সাইটে এখন রীতিমতো ভাইরাল। শিক্ষক দিবসের মঞ্চেই এমন গানে ছাত্র-ছাত্রীদের নাচে মুখ পুড়েছে ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের। এই নাচের যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে হাতে-হাত রেখে নাচছে ছাত্রীরাও। দেখে মনে হচ্ছে যেন ‘ক্রীসমাস’ বা ‘নিউ ইয়ার ইভ’-র পার্টি। একইভাবে ওই দিনই শিক্ষক দিবসের ম়ঞ্চে সেই অনুষ্ঠান শেষে বান্দোয়ান মহাবিদ্যালয়ে একটি অর্কেস্টা পার্টির নাচ চলে ‘লে ফোটু লে…’ গানে। সেই সঙ্গে নাচতে থাকে ছাত্ররাও। যাকে ঘিরে ওই অনুষ্ঠানেই ঝামেলা বেধে যায়। কিছুক্ষণের জন্য ওই অনুষ্ঠান বন্ধ হয়ে গেলেও পরে আবার যথারীতি ওই চটুল গানেই নাচ চলে।

বান্দোয়ান এএনঝা হাইস্কুলের প্রধান শিক্ষক সত্যেন্দ্রনাথ মাহাতোও স্বীকার করেছেন, শিক্ষক দিবস শেষে ওই গানে শ্রেণিকক্ষেই পড়ুয়াদের ওই নাচ করা একেবারেই উচিত হয়নি। শিক্ষকের কথায়, “শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষে মাইক খোলার সময় এই ঘটনা ঘটে। আমরা পড়ুয়াদের সতর্ক করে দিয়েছি।”

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...