Saturday, May 30, 2026

28 সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন, অন্যথায় BCCI নির্বাচনে থাকতে পারবে না CAB প্রতিনিধি

Date:

Share post:

সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটির নির্দেশে আগামী 28 সেপ্টেম্বরের মধ্যে সিএবি’র নির্বাচন শেষ করতে হবে। অন্যথায়, 22 অক্টোবর বিসিসিআইয়ের নির্বাচনে অংশ নিতে পারবে না বঙ্গ ক্রিকেট সংস্থার কোনও প্রতিনিধি।

সিএবি কর্তারা ঠিক করেছিলেন, লোধা কমিটির সুপারিশ মেনে 1 অক্টোবর নির্বাচন করবেন। এই মর্মে প্রশাসক কমিটিকে চিঠিও পাঠিয়েছিলেন তাঁরা। কিন্তু সিওএ’র প্রধান বিনোদ রাই জানিয়েছেন, ‘আগে বলা হয়েছিল, 14 সেপ্টেম্বরের মধ্যে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে নতুন গঠনতন্ত্র মেনে নির্বাচনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তা দু-সপ্তাহ বাড়িয়ে 28 সেপ্টেম্বর করা হয়েছে। নতুন করে আর সময় বাড়ানো হবে না। কারণ, 22 অক্টোবর বিসিসিআইয়ের নির্বাচন হবে। নিয়ম মেনে 21 দিন আগে নির্বাচনের নোটিশ ঘোষণা করতে হয়। তাই 30 সেপ্টেম্বরের মধ্যে আমরা সব রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধিদের নাম নথিভুক্ত করার কাজ শেষ করে ফেলতে চাই। যারা এই নিয়ম মানবে না, তারা বিসিসিআইয়ের নির্বাচনে অংশ নিতে পারবে না।’

আরও পড়ুন-বধূর গায়ে আগুন দিয়ে খুনের চেষ্টা, অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

সিওএ’র নতুন নির্দেশে বেশ বেকায়দায় সিএবি। বঙ্গের ক্রিকেট কর্তাদের দাবি, তাঁরা সিওএ’কে জানিয়েছিলেন, 1 অক্টোবরের আগে নির্বাচন করা সম্ভব নয়। সিওএ’র নির্দেশ মেনেই ভোট হবে। 28 সেপ্টেম্বর মহালয়া পড়েছে। তাই আগের দিনও নির্বাচন হতে পারে।

এবারেও যা পরিস্থিতি, তাতে সিএবি’র নির্বাচনে ভোটাভুটি হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সভাপতি ও সচিব পদে সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিষেক ডালমিয়ার নির্বাচিত হওয়া শুধু সময়ের অপেক্ষা। কোষাধ্যক্ষ পদে নরেশ ওঝাকে শাসক-বিরোধী সব পক্ষেরই পছন্দ। সহ-সভাপতি ও যুগ্ম সচিব পদে একাধিক নাম শোনা যাচ্ছে। সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, দেবব্রত দাস, দেবাশিস গঙ্গোপাধ্যায়, বাবলু কোলেরা দৌড়ে আছেন। তবে চূড়ান্ত প্যানেল সৌরভই তৈরি করবেন। সৌরভ সকলের মন রেখে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাইছেন।

আরও পড়ুন-কলকাতা পুলিশের আধিকারিকের বাড়িতে বিস্ফোরণ, কারণটা জেনে নিন

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...