Saturday, June 13, 2026

পাক ক্রিকেটারকে বুকে জড়িয়ে সমালোচনার মুখে শাহরুখ, ভাইরাল ভিডিও

Date:

Share post:

দুই দেশের সম্পর্ক যতই তিক্ততায় ভরা থাকুক, বাইশ গজ বহুবার মিলিয়েছে এই দুই দেশকে। সীমান্তের কাঁটাতার কখনও বাধা হয়ে দাঁড়াতে পারেনি ব্যাট-বলের যুদ্ধের সামনে। কথা হচ্ছে ভারত-পাকিস্তানকে নিয়ে। সম্প্রতি কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে সুর চড়াতেও দেখা গিয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। তবুও এই তিক্ততার মধ্যে এক অন্য ছবি ধরা পড়ল। সম্প্রতি প্রকাশ্যে আসা এক ভিডিওতে পাক ক্রিকেটারকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে শাহরুখ খানকে।

আরও পড়ুন-লিগের নয়া সূচি, দুই প্রধানের দাবি নস্যাৎ করা হচ্ছে

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে। সেখানে ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলছেন পাকিস্তানের মহম্মদ হাসনাইন। আর তার দুরন্ত পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে তাকে জড়িয়ে ধরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ট্রিনবাগো নাইট রাইডার্স কিং খানের দল। তাই তাঁর দলের হয়ে মহম্মদের দুর্দান্ত পারফরম্যান্স দেখার পর ম্যাচ শেষে ড্রেসিং রুমে গিয়ে তাঁকে অভিনন্দন জানিয়ে আলিঙ্গন করেছেন শাহরুখ।

আর এই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। শুধু আলিঙ্গনই নয়, হাসনাইনের প্রশংসায় একেবারে পঞ্চমুখ শাহরুখ। তবে নেটিজেনদের চোখে তাঁর এই আচরণ মোটেই প্রশংসাযোগ্য হয়নি। পাক ক্রিকেটারকে জড়িয়ে ধরার পর সমালোচনার শিকার হতে হয়েছে কিং খানকে। তবু এটা নিছক ক্রিকেটীয় সৌজন্যতা বলেই আখ্যা দিচ্ছেন শাহরুখ ভক্তরা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত বলিউড বাদশার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন-লেগস্পিনের ম্যাজিশিয়ান কিংবদন্তি আব্দুল কাদির প্রয়াত

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...