Monday, June 22, 2026

লেগস্পিনের ম্যাজিশিয়ান কিংবদন্তি আব্দুল কাদির প্রয়াত

Date:

Share post:

পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির প্রয়াত। একই সঙ্গে শেষ হয়ে গেল বিশ্ব ক্রিকেটের বর্ণময় এক অধ্যায়। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উপমহাদেশের সর্বকালের অন্যতম সেরা স্পিনার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 63। লাহোরের এক স্থানীয় হাসপাতালে কাদিরকে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
দেশের হয়ে 67টি টেস্ট ও 104টি ওয়ান-ডে খেলেন কাদির। টেস্টে নিয়েছেন 236টি উইকেট। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর ঝুলিতে আছে 132টি উইকেট। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব সামলেছেন। পরবর্তীকালে তাঁকে ধারাভাষ্যকার হিসেবেও পাওয়া গেছে। 1977 সালে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে পাকিস্তানের হয়ে অভিষেক করেন কাদির। নজরকাড়া ছিল তাঁর অনন্য বোলিং অ্যাকশন। বিচিত্র অ্যাকশনের জন্য ‘ডানসিং বোলার’ বলেও পরিচিত ছিলেন তিনি।
ইমরান খান অধিনায়ক থাকাকালীন কাদির ছিলেন তাঁর প্রধান স্পিন অস্ত্র। তাঁর গুগলি বুঝতে না পেরে পরাস্ত হয়েছেন পৃথিবীর তাবড় ব্যাটসম্যান। বেঙ্গালুরুতে সুনীল গাভাসকার জীবনের শেষ টেস্ট খেলেন। করেন ঐতিহাসিক 96 রান। আউট হয়েছিলেন কাদিরের লাফিয়ে ওঠা বলেই। পাক ক্রিকেট জগত-সহ ভারতীয় ক্রিকেট মহলও শোকাচ্ছন্ন অকালে কাদিরের প্রয়াণে।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...