Wednesday, December 10, 2025

সৎ বাবার লালসার শিকার দুই মেয়ে

Date:

Share post:

হুগলি: সৎ বাবার লালসার শিকার দুই মেয়ে। ঘটনায় অভিযোগ উঠল আরোও এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত বাবার নাম বাপি সরকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতারা তিন বোন। মা পরিচারিকার কাজ করেন। তিনি প্রথম স্বামীর মৃত্যুর পর ক্ষুদিরাম পল্লীর বাপিকে বিয়ে করেন।বাপি রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করে।বছর চোদ্দ আগে তিন মেয়েই খুব ছোটো ছিল।বড় মেজোকে লালসার শিকার বানায় সৎ বাবা। মেয়েরা তাদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করলে জুটত মার।মাকে বললে মাও প্রতিবাদ করে কিন্তু কোনো লাভ হয়নি। উল্টে প্রতিবেশী বিশ্বেশ্বর রায়ের কাছেও নির্যাতিত হয় তারা। সপ্তাহ খানেক ধরে অসুস্থ হয়ে পরে মেজো মেয়ে। জানা যায়, ছয় মাসের গর্ভবতী সে। গতকাল, শুক্রবার পাড়ার ক্লাবের ছেলেদের জানালে অভিযুক্ত বাপিকে ধরে পুলিশে দেয় তাঁরা।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন-নিখাদ বন্ধুত্ব হলেও বিপক্ষ হয়েই খেলতে হবে মার্কোস-গার্সিয়াকে

spot_img

Related articles

রাজ্যে ভরপুর শীতের আমেজ, উইকেন্ডের আগে আর পারদ পতন নয়

উত্তর থেকে দক্ষিণ বাংলা জুড়ে নিশ্চিন্তে ব্যাটিং করছে শীত (Winter)। বৃষ্টির বাউন্সার বা ঝঞ্ঝার ঝক্কি না থাকায় হিমেল...

গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিক! 

গোয়ার আরপোরায় ‘বার্চ বাই রোমিও লেন’ (Birch by Romeo Lane) নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিক অজয় গুপ্তা। এর...

প্রতারণার অভিযোগ উঠতেই রাগবি ইন্ডিয়া প্রেসিডেন্সির সভাপতিত্বে না অভিনেতা রাহুলের!

প্রাক্তন রাগবি খেলোয়াড় রাহুল বোসের (Rahul Bose) বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠতেই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা। দায়িত্ব নিয়েও হিমাচল...

নিয়ম না মানায় তিন মাসের জন্য বন্ধ দার্জিলিংয়ের গ্লেনারিসের বার- মিউজিক! 

শীতের মরশুমের শৈল শহরের পর্যটকদের জন্য খারাপ খবর। দার্জিলিং (Darjeeling) বেড়াতে গেলে ম্যালে ঘোরাঘুরির পাশাপাশি অন্যতম আকর্ষণ গ্লেনারিসের...