Wednesday, June 24, 2026

বেসরকারি হাসপাতালে যথেচ্ছ বিল! কড়া ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন

Date:

Share post:

দেওয়া হয়নি পরিষেবা। তা সত্ত্বেও রোগীর পরিবারের থেকে আদায় করা হয়ছে বড় অঙ্কের টাকা। এই অভিযোগে দোষী সাব্যস্ত মুকুন্দপুরের মণিপাল হাসপাতাল (Manipal Hospital)। এই অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) বেসরকারি এই হাসপাতালের উপর কড়া নির্দেশ জারি করল। নির্দেশ দেওয়া হল, রোগীকে রাজ্য স্বাস্থ্য প্রকল্পের আওতায় চিকিৎসা করাতে হবে এবং নির্ধারিত রেট অনুযায়ী হাসপাতাল পাবে সর্বোচ্চ ৩৭,০০০ টাকা।

ঘটনার সূত্রপাত কলকাতা পুলিশের এক আধিকারিক, বিশ্বজিৎ ঘোষালের ছেলের চিকিৎসাকে ঘিরে। ছেলের হাত ভেঙে যাওয়ায় তিনি মুকুন্দপুরের মণিপাল হাসপাতালে নিয়ে যান। ওপিডি-তে তাঁকে রাজ্য স্বাস্থ্য প্রকল্পের রোগী হিসেবে দেখা হয়। কিন্তু অস্ত্রোপচারের প্রয়োজন হলে, হাসপাতাল সেই অপারেশন রাজ্য প্রকল্পে করতে অস্বীকার করে বলে অভিযোগ। রোগীর বাবাকে বলা হয়, অপারেশনের প্যাকেজ (package) খরচ ৯০,০০০ টাকা। কিন্তু শেষপর্যন্ত হাসপাতাল বিল করে ১,৩৭,০০০ টাকা — যা প্যাকেজের থেকেও অনেক বেশি।

কমিশনের শুনানিতে গোটা ঘটনাকে “চূড়ান্ত অনৈতিক” বলে উল্লেখ করা হয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, অপারেশনকারী চিকিৎসক একজন ‘ভিজিটিং ডাক্তার’, তাই হাসপাতাল দায়ী নয়। কিন্তু এই যুক্তি মানেনি কমিশন। শুনানিতে রাজ্য স্বাস্থ্য প্রকল্প দফতরের এক আধিকারিকও উপস্থিত ছিলেন।

কমিশন স্পষ্ট জানায়, হাসপাতালকে নির্ধারিত রেট চার্ট অনুযায়ী মাত্র ৩৭,০০০ টাকাই দেওয়া হবে এবং তার বেশি যে টাকা আদায় করা হয়েছে, তা রোগীর পরিবারকে ফিরিয়ে দিতে হবে। হাসপাতালকে অবিলম্বে অপারেশন থিয়েটারের নোট এবং ডিসচার্জ সামারি রাজ্য স্বাস্থ্য প্রকল্প সেলে জমা দেওয়ার নির্দেশও দিয়েছে কমিশন।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...