Sunday, June 28, 2026

খেলতে গিয়ে গলায় ফাঁস, মর্মান্তিক পরিণতি তৃতীয় শ্রেণির পড়ুয়ার

Date:

Share post:

খেলতে গিয়ে গলায় ফাঁস আটকে মৃত্যু হল 9 বছরের এক শিশুর। মৃত শিশুটির নাম রজনী হালদার। জানা গিয়েছে, সে তৃতীয় শ্রেণীর ছাত্র। মর্মান্তিক এই ঘটনাটি ঘটছে উত্তর দিনাজপুরের ইটাহারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটাহারের তালবাড়ি এলাকার বাসিন্দা রজনী হালদার। বাবা মন্টু হালদার পেশায় ভ্যানচালক। রজনী বাড়ির পাশের একটি কদম গাছে খেলা করছিল। সেই গাছে কাপড় দিয়ে দোলনা বানিয়েই দুলছিল রজনী। হঠাৎই খেলতে গিয়ে সেই দোলনার কাপড়েই রজনীর গলায় ফাঁস আটকে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে।

ওই অবস্থায় দেখে স্থানীয়রা তাকে প্রথমে ইটাহার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে শিশুটিকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করে দেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। শনিবার রাতেই মৃত্যু হয় শিশুটির।

আরও পড়ুন-34 হাজার শূন্য পদ পূরণে উদ্যোগ রাজ্য সরকারের

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...