Wednesday, April 8, 2026

JNU-তে ABVP-কে উড়িয়ে এগিয়ে বাম, কোর্টের নির্দেশে ফল ঘোষণা স্থগিত

Date:

Share post:

দিল্লির ‘কুলীন’ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা JNU-র ছাত্র সংসদ ভোটের গণনায় সবাইকে পেছনে ফেলে অনেক এগিয়ে বাম জোটের প্রার্থীরা। ছাত্র সংসদের সভাপতি পদে বাম প্রার্থী বঙ্গতনয়া ঐশী ঘোষ বহু ভোটে এগিয়ে। সর্বশেষ খবর, মোট 550 ব্যালট গোনা হয়েছে। তার মধ্যে ঐশী পেয়েছেন 266 ভোট। দ্বিতীয় স্থানে দলিত প্রার্থী জিতেন্দ্র সুনা। পেয়েছেন 108 ভোট। ABVP-র মণীশ জাঙ্গিড় মাত্র 75 ভোট পেয়ে তৃতীয় স্থানে।

অন্য তিনটি পদেও অনেক এগিয়ে বাম প্রার্থীরা। সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে ABVP প্রার্থীরা দ্বিতীয় স্থানে রয়েছেন। সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় স্থানে রয়েছেন দলিত জোটের প্রার্থী।

শনিবারের ভোটে প্রায় 67.9 শতাংশ ভোট পড়ে। ওইদিনই গণনা শুরু হয়। ওদিকে লিংডো কমিটির রিপোর্ট লঙ্ঘন করে নির্বাচন হয়েছে, বেআইনি ভাবে মনোনয়ন খারিজ করা হয়েছে, এই আর্জি জানিয়ে JNU-র দুই ছাত্র, অংশুমান দুবে ও অমিত দ্বিবেদী দিল্লি হাইকোর্টে মামলা করেন। মামলাকারীদের আর্জির ভিত্তিতে 17 সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। একইসঙ্গে ওইদিন পর্যন্ত ফল ঘোষণা স্থগিত করা হয়েছে।

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...