Friday, June 26, 2026

রামনাথ কোবিন্দের বিমানকে পাক আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান!

Date:

Share post:

সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের পর এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু, তা নিয়ে প্রতিবেশী পাকিস্তানের উদ্বেগ যেন কিছুতেই কমছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নয়াদিল্লিকে সৌজন্য দেখাতেও রাজি নয় ইসলামাবাদ।
সম্প্রতি আইসল্যান্ড-সহ একাধিক দেশ সফরে যাচ্ছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর বিমানকে পাক আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার জন্য ইসলামাবাদকে অনুরোধ করেছিল নয়াদিল্লি। তা শেষ পর্যন্ত খারিজ করে দিয়েছে পাকিস্তান।
শনিবার, পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বিবৃতি দিয়ে বলেন, ‘‘ভারতের ব্যবহার দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ পুলওয়ামা হামলার থেকেই তপ্ত হয়ে উঠেছিল ভারত-পাকিস্তান কূটনীতি। তার পর যত সময় গিয়েছে ততই দু’দেশের কূটনৈতিক সম্পর্কের শীতলতা বেড়েছে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...