Wednesday, April 8, 2026

এনআরসি-র বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল

Date:

Share post:

এনআরসি নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস। এবার পথে নামলেন তৃণমূল কর্মীরা।আর প্রথম দিনেই হুগলির মুসলিম অধ্যুষিত এলাকা পান্ডুয়াকে বেছে নিল হুগলি জেলা তৃণমূল কংগ্রেস।রবিবার পান্ডুয়ার কলবাজার থেকে কাকলি সিনেমাতলা পর্যন্ত পদযাত্রার নেতৃত্ব দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জি,টি রোড ধরে প্রায় চার কিলোমিটার এই পদযাত্রায় উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন তথা প্রাক্তন সাংসদ ডাঃ রত্না দে নাগ, জেলা সভাপতি দিলীপ যাদব সহ অন্যান্যরা। মিছিলে এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন তারা। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মোদি- অমিত শাহ বাংলাকে চেনে না, তাঁরা বাংলার মাটিকে জানেন না। এখানে কোনওভাবেই এনআরসি চালু করতে দেওয়া হবে না।

আরও পড়ুন-উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, জলের তোড়ে তলিয়ে যাচ্ছে একাধিক বাড়ি

 

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...