Friday, June 19, 2026

দেশটা সার্কাসের স্টেজ নয়!!

Date:

Share post:

অনুপ ভট্টাচার্য 

পাকিস্তান হারলে আমরা খুশি।এই আবহে ঐ দূর্বল দেশটাকে মহাকাশে টেক্কা দিতে বিশ্বব্যঙ্কে নিজের দেশটাই গচ্ছিত রাখালেন।দেশবাসীর মাথাপিছু লোন বেড়ে দাঁড়ালো 59183 কোটি। পাকিস্তানের থেকেও 2193 কোটি 34 লাখ 98 হাজার ডলার টাকা বেশি লোন নিয়ে মহাকাশে রকেট উড়িয়ে দেওয়ালিতে মাতলেন!! আপনার 56 ইঞ্চি ছাতি ফুলে 65 ইঞ্চি হলো।তাতে দেশের কি??

মহাকাশ থেকে সাময়িক রিটায়ারমেন্ট নিয়ে এবার তো দেশের দিকে তাকান!!

বিশ্বের মানুষ জানে সম-মনোভাবাপন্ন আপনার হাতেগড়া ভক্তটিম গরুর উপর গবেষনা কে বেশি প্রধান্য দেন!ম্যনগ্রোভ অরণ্য কেটে সাবাড় করে বুলেট ট্রেন চালাতে চান! বাতাসে অক্সিজেনের ঘাটতি মেটাতে গোরু থেকে অক্সিজেন নিস্কাশন করার গবেষনা করেন!গোমুত্র থেকে দূষণ মুক্ত বায়োফুয়েলের স্বপ্ন দেখেন!স্বাদ্ধী প্রজ্ঞার ঝাড়ফুঁকে শত্রু দেশের মিসাইল কে ধ্বংস করতে চান! বিশ্ব জানে আপনি অজ্ঞ,কুসংস্কারাচ্ছন্ন।আপনার ডিগ্রির অভিভাবক আজও খুঁজে হয়রান দেশের জনগন!

বেহাল দেশের নাভিশ্বাস ওঠা জনগনের অসন্তোষ কমাতে আর কত জাতীয়তাবাদী টুপি পড়াবেন!! বেরোজগারি মানুষ একটু ভাত চাইছে!! টয়লেট!চন্দ্রযান!ধর্ম!পাকিস্তান!কাশ্মীর!এনআরসি! জাতী বিদ্বেষ রেখে একটু ভাত দিন!

ভরা পেটের সামান্য কিছু রঙ্গরসিক বেমক্কা আপনার ভক্ত বেনে তাঁবে হবেন! মোদী কুর্তায় “হরহর ঘড়ঘড় মোদী” সেল্ফির ঝলক দেখাবেন!! বাকি ভারতের পরিসংখ্যানটা একটু শুনবেন প্লিজ?

FAO এর 2019 এর পরিসংখ্যান অনুযায়ী 194.4 মিলিয়ন দেশবাসী ঠিকমত পেট ভরা খাবার ও চিকিৎসা পাননা!51.4% মহিলা রক্ত শুন্যতায় ভুগছেন! 37.9% শিশুর বৃদ্ধি বয়সের তুলনায় কম! 2018 বিশ্ব খিদের সূচকে ভারত 119 টা দেশের মধ্যে ১০৩ নম্বর!

এই অবস্থায় দেশের প্রতিটা জনগনের মাথা পিছু 59183 টাকার ঋণের বোঝা চাপিয়ে মহাকাশে চন্দ্রযান ছেড়ে চাঁদের দিকে তাকিয়ে বসে আছেন! কোন আক্কেলে??

শুধু মাত্র 2017 সালেই বিশ্ব ব্যাঙ্ক থেকে দূর্বল পাকিস্তানের চেয়েও 2193 কোটি 34 লাখ 98 হাজার ডলার লোন বেশি নিয়ে মহোল্লাসে 978 কোটি টাকার রকেট ছেড়ে মোচ্ছব করছেন!! আপনার আইটিসেলের পোষা মোসাহেবদের দিয়ে নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছেন!!

একদিন আপনি দেশকে দেউলিয়া করে গদি ছেড়ে হিমালয়ের কোটরে আশ্রয় নিয়ে দায় এড়িয়ে যাবেন,সেদিন ভারতের ইতিহাসে আপনি খলনায়ক হিসেবেই কুখ্যাত হয়ে থাকবেন!!

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...