Friday, June 19, 2026

বাংলা পরকীয়ার জায়গা নয়, বৈশাখীকে বাদ দিয়ে দেবশ্রীকে নিক বিজেপি, বোমা ফাটালেন জয়

Date:

Share post:

দলের অন্দরের বৈঠকে নয়, একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে সরাসরি আবেদন। বৈশাখী ও দেবশ্রী ইস্যুতে দলের কর্মী-সমর্থকদের সামনে রীতিমত বোমা ফাটালেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় হাততালিও পড়ল বিস্তর।

কী বলেছেন জয়? বিজেপি নেতৃত্বের কাছে যত তাড়াতাড়ি সম্ভব দেবশ্রী রায়কে দলে নেওয়ার আবেদন জানিয়ে প্রাক্তন অভিনেতা ও বর্তমান রাজনীতিক জয় বন্দ্যোপাধ্যায় শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কার্যত তুলোধনা করেছেন। জয়ের কথায়, কে বৈশাখী? তাঁকে কেউই চেনে না। রাজনীতিতে সম্পূর্ণ আনকোরা। সেই তিনিই কিনা শর্ত দিচ্ছেন দেবশ্রী রায়কে বিজেপিতে নেওয়া যাবে না! জয় বলেন, শোভন চট্টোপাধ্যায় কলকাতার প্রাক্তন মেয়র। অনেকগুলো দফতরের মন্ত্রী ছিলেন, মমতার ঘনিষ্ঠ ছিলেন। তিনি বিজেপিতে এসেছেন ভাল। কিন্তু ওই বৈশাখী কে? রাজনীতিতে কে চেনে তাঁকে? তিনি কী করে শর্ত দেন দেবশ্রীকে নেওয়া যাবে না? এরপরই দেবশ্রীর প্রশংসায় পঞ্চমুখ জয় বলেন, দেবশ্রী বাংলার একনম্বর নায়িকা ছিলেন। আমিও তাঁর সঙ্গে অভিনয় করেছি। গ্রামবাংলার প্রতিটা মানুষ দেবশ্রীকে চেনে। আর ওই বৈশাখী কে? তাঁকে কেউ চেনে নাকি? সম্পূর্ণ আনকোরা। আমি দলকে বলছি দেবশ্রী রায়কে এক্ষুণি বিজেপিতে নেওয়া হোক। তাতে দলের লাভ হবে। দেবশ্রীকে নিলে যদি বৈশাখী চলে যায়, চলে যাক। অসুবিধা নেই।

শোভন-বান্ধবীকে খোঁচা দিয়ে নাটকীয় ভঙ্গিতে এরপর জয় বলেন, বাংলা প্রেমের জায়গা কিন্তু পরকীয়ার জায়গা নয়। অন্যের স্বামীকে নিয়ে, নিজের স্বামীকে ছেড়ে সিঁদুর পরে ঘুরলে মানুষ ভালভাবে নেয় না।

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...