Saturday, June 20, 2026

বিতর্কিত সাক্ষাৎকার দিইনি, সাফ জানালেন দিলীপ ঘোষ

Date:

Share post:

সোমবার দিলীপ ঘোষের একটি সাক্ষাৎকার নিয়ে রাজনৈতিক মহলে ঝড় ওঠে। মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়সহ বিভিন্ন প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য ছিল বিজেপি সভাপতির। প্রথমে একটি পোর্টালে এটি প্রকাশিত হয় ( এখন বিশ্ববাংলা সংবাদ নয়।) তারপর আরও একাধিক জায়গায় দিলীপবাবুর বক্তব্য প্রকাশিত হয়। তা নিয়ে হইচই তুঙ্গে ওঠে। রাতে দিলীপ ঘোষ বলেন,” এই ধরণের কোনো সাক্ষাৎকার আমি দিই নি। সাংবাদিকরা আসেন। নানারকম গল্প হয়। তার মধ্যে থেকে এভাবে কিছু লেখা ঠিক নয়। এতে মূল বক্তব্যও বিকৃত হয়। আমি অন রেকর্ড কিছু বলি নি। কোনো সাক্ষাৎকারও দিই নি। ফলে যে কথাগুলি আমার মুখে প্রচারিত হয়েছে, তার দায় কখনই আমার নয়। এই ধরণের পদ্ধতিতে কোন কথা সাক্ষাৎকার বলে চালানো যায় না।” দিলীপবাবুর বক্তব্যের পর এ নিয়ে জলঘোলা একটু কমে। বিজেপির এক নেতা বলেন,” তাহলে তো সাংবাদিকদের সঙ্গে গল্পও করা যাবে না। সেগুলোও যদি লিখে দেওয়া হয়, তাহলে তা অনৈতিক।” অন্যদিকে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া এক নেতা বলেন,” সাংবাদিকদের সঙ্গে অফ দি রেকর্ড গল্পও এখন খুব সাবধানে করতে হবে।” রাজ্য বিজেপির মিডিয়া সেল বিষয়টি নিয়ে বিবৃতি দিয়ে বলেছে দিলীপ ঘোষ এ ধরণের কোনো সাক্ষাৎকার দেন নি।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...