Monday, June 1, 2026

আর্থিক মন্দা’কে বুড়ো আঙুল দেখিয়ে রবি শাস্ত্রীর বেতন 10 কোটি টাকা

Date:

Share post:

দেশজুড়ে চেপে বসা আর্থিক মন্দার কোনও প্রভাবই নেই ভারতীয় ক্রিকেটের কোচ রবি শাস্ত্রীর বেতনে।

ফের দেশের ক্রিকেট কোচ হয়েছেন রবি শাস্ত্রী। কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট উপদেষ্টা কমিটি শাস্ত্রীর মেয়াদ বাড়িয়ে 3 বছরের জন্য করেছে । শুধু মেয়াদ বাড়ানোই নয়, শাস্ত্রীর বেতনও আগের থেকে এক লাফে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে।

নতুন চুক্তি অনুযায়ী, শাস্ত্রীর বেতন 20 শতাংশ বেড়েছে। আগে শাস্ত্রীর বার্ষিক বেতন ছিল 8 কোটি টাকা, সেটা এ বার বাড়িয়ে করা হল বার্ষিক 10 কোটি টাকা।
শুধু শাস্ত্রীর নয়, ভারতীয় দলের অন্য সাপোর্ট স্টাফদেরও বেতনও বেড়েছে বলেই খবর।ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ পাবেন বছরে সাড়ে 3 কোটি টাকা। ফিল্ডিং কোচ আর শ্রীধর 3 কোটি টাকা বেতন পাবেন। একই বেতন পাবেন সঞ্জয় বাঙ্গারের জায়গায় বিরাটদের ব্যাটিং কোচ হয়ে আসা বিক্রম রাঠোর’ও।
_________________

বার্ষিক বেতন যা হলো

• রবি শাস্ত্রী – 10 কোটি টাকা।
• ভরত অরুণ – 3.50 কোটি টাকা।
• আর শ্রীধর – 3 কোটি টাকা।
• বিক্রম রাঠোর – 3 কোটি টাকা।
_______________

দেশের অর্থনৈতিক অবস্থা যে ভালো নয়, তা নিয়ে ভারতজুড়েই আলোচনা চলছে। সেই পরিস্থিতিতে কারো বার্ষিক বেতন এ ভাবে 2 কোটি টাকা বাড়িয়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত হলো, তা নিয়ে ঝড় উঠতে চলেছে।

Related articles

মেসি কাণ্ডে চাপ বাড়ছে, আগাম জামিনের আবেদন অরূপের

মেসি কাণ্ডে ক্রমশ চাপ বাড়ছে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas) উপর। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত...

তৃণমূলের ২ ‘বিভীষণ’-এর অভিযোগেই সই-জাল তদন্ত: ফাঁস করলেন মুখ্যমন্ত্রী, ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল দল

তাঁরা নন, তৃণমূলের দুই ‘বিভীষণ’ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহার‌ (Sandipan Saha) অভিযোগের ভিত্তিতে বিধায়কদের...

গরমের ছুটি শেষে স্কুল খুলতেই প্রার্থনা সংগীতে বন্দেমাতরম-জনগণমন

গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation) শেষ, আজ থেকে রাজ্যজুড়ে সরকারি স্কুল খুলে গেল। আর সরকারি নির্দেশ মতো সোমবার থেকেই...

অফিস চলাকালীন বিপত্তি, খাদ্য ভবনের সিঁড়ি থেকে পড়ে জখম এক আধিকারিক

খাদ্য ভবনে বড়সড় দুর্ঘটনায় আহত কৃষি বিপণন বিভাগের (Agricultural Marketing Department) এক আধিকারিক (Official)। সোমবার (Monday) সকালে অফিস...