Wednesday, June 24, 2026

পুরনো দলে ফেরার চেষ্টাতেই কি এবার ঘুরিয়ে মমতার প্রশংসায় বৈশাখী?

Date:

Share post:

অবস্থার ফেরে ভোলবদল? নাকি তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়ের রাস্তা পরিষ্কার রাখতে ‘বার্তা’ দেওয়ার মরিয়া চেষ্টা? খাতায় কলমে বিজেপিতে থেকেও যেভাবে পুরনো দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন শোভন- বান্ধবী বৈশাখী, তাতে আগের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে যাওয়ার ছবিটা স্পষ্ট।

কী বলেছেন বৈশাখী? বিজেপি সম্পর্কে শোভন-সখীর পর্যবেক্ষণ, একটা দলে কম সময়ে এত অশিষ্ট মানুষ এর আগে দেখিনি। আগে যে দলে ছিলাম সেখানে অন্যরা কেউ কিছু বললে দলের যিনি ‘মাথা’ তিনি আমার সম্মান রক্ষা করেছেন। কখনও প্রকাশ্যে অসম্মানজনক কথা বলেননি। এজন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ। নাম না করলেও বৈশাখীর এই কৃতজ্ঞতা প্রকাশ যে তৃণমূলনেত্রীর প্রতিই, তা স্পষ্ট।

মজার ব্যাপার, বিজেপিতে যোগ দেওয়ার আগে-পরে এই শোভন-বৈশাখীই কিন্তু সংবাদমাধ্যমে বারবার অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট বৈঠক বা বিধানসভায় প্রকাশ্যে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কটাক্ষ করেছেন। আর এখন বিজেপিতে এসে বেকায়দায় পড়ে বলছেন, পুরনো দলের মাথা তাঁদের সম্মান করতেন, অভিযোগ করার হলে প্রাইভেটলি করতেন।

তাহলে এই যুগলের কোন বক্তব্যটা ঠিক? এই পরিস্থিতিতে রাজনীতি নির্বিশেষে অনেকেই বলছেন, গত কয়েক মাস ধরে বান্ধবীর প্ররোচনায় শোভনবাবু যেভাবে ব্যক্তিগত কথাবার্তা প্রকাশ্যে বলে নিজেকে হাস্যাষ্পদ করে তুলেছেন তাতে তৃণমূলে ফিরলেও তাঁর আবার রাজনৈতিকভাবে গুরুত্ব ফিরে পাওয়ার সম্ভাবনা কমই।

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...