Friday, June 19, 2026

বারবার কন্যাসন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে খুন করল স্বামী

Date:

Share post:

এখনও বদলায়নি আমাদের সমাজ। সেই মধ্যযুগীয় বর্বরতা এখনও প্রায় অনেকের মধ্যেই বিদ্যমান। বারবার কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে খুন করল স্বামী। পরপর তিনবার কন্যা সন্তান হওয়ায় স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলেন বর্ধমানের মন্তেশ্বর গ্রামের বাসিন্দারা।

কয়েকবছর আগে কালনার মন্তেশ্বরের বরণডালা গ্রামের বাসিন্দা পিন্টু প্রামানিকের সঙ্গে বিয়ে হয় কানপুর গ্রামের রিম্পা প্রামানিকের। তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি ফের যমজ কন্যা সন্তানের জন্ম দেন রিম্পা। অভিযোগ, তার ফলেই শ্বশুরবাড়িতে চলত অকথ্য অত্যাচার।

সোমবার ঘর থেকে রিম্পার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, খুন করে তাঁকে ঝুলিয়ে দিয়েছেন পিন্টু।

অভিযোগের ভিত্তিতে পুলিশ পিন্টু প্রামাণিককে গ্রেফতার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও রিম্পার স্বামী অর্থাৎ পিন্টু দাবি করছেন, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তাঁর স্ত্রী রিম্পা।

আরও পড়ুন-চিতাবাঘের চামড়া-সহ ধৃত সেনা জওয়ান

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...