Saturday, April 4, 2026

কোহলির নামে স্ট্যান্ড হবে ফিরোজ শাহ কোটলায়, উদ্বোধন বৃহস্পতিবার

Date:

Share post:

দেখতে দেখতে 11 বছর কেটে গিয়েছে। কম সফলতার সাক্ষী থাকেনি এই এগারোটা বছর। কথা হচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে। আর ক্রিকেটে তাঁর এই 11 বছর পূর্তিতে দিল্লি অ্যান্ড ড্রিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) বিরাটকে এক উপহার দেওয়ার কথা ঘোষণা করেছে। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে কোহলির নামাঙ্কিত স্ট্যান্ড করা হবে। এই স্ট্যান্ডের উদ্বোধন হবে বৃহস্পতিবার। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে গোটা টিম ইন্ডিয়া।

মুম্বইয়ে স্ট্যান্ড আছে সচিনের নামে। ইডেনে সৌরভের নামেও স্ট্যান্ড আছে। আর এবার দিল্লিতে নিজের ঘরের মাঠে ক্যাপ্টেন কোহলির নামে এবার স্ট্যান্ড হতে চলেছে। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজ খেলার জন্য ধরমশালার উদ্দেশ্যে রওনা দেবে কোহলি ব্রিগেড।

আরও পড়ুন – মায়াঙ্ক -বিরাট যুগলবন্দিতে প্রথম দিনের শেষে কিংস্টনে স্বস্তিতে ভারত

ফিরোজ শাহ কোটলায় বিষেণ সিং বেদি ও মোহিন্দর অমরনাথের নামে স্ট্যান্ড রয়েছে। বীরেন্দ্র সেহওয়াগ ও অঞ্জুম চোপড়ার নামে রয়েছে গেট। ফিরোজ শাহ কোটলার হল অফ ফেম রয়েছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পতৌদির নামে। এবার যুক্ত হতে চলেছে বিরাট কোহলির নামাঙ্কিত স্ট্যান্ড। এদিনই প্রয়াত প্রাক্তন ডিডিসিএ প্রেসিডেন্ট অরুন জেটলির নামে স্টেডিয়ামের নতুন নামকরণও করা হবে।

আরও পড়ুন – অবশেষে স্বস্তি! গ্রেফতার করা যাবে না শামিকে

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...