Saturday, March 14, 2026

পুজোর শপিং সেরে বাড়ি ফেরার পথে দম্পতির পথ আটকালো চার দুষ্কৃতী! বাকিটা রুদ্ধশ্বাস

Date:

Share post:

আগ্নেয়াস্ত্র-সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদহ থানার পুলিশ। তাদের পুরাতন মালদহ থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাইপগান এবং ছিনতাই হয়ে যাওয়া মোটরসাইকেল, মোবাইল ফোন, নতুন কিছু শাড়ি। সেগুলিকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, গত শনিবার পুজোর বাজার করে বাড়ি ফেরার পথে মালদহের বাইপাস এলাকায় ওই দুষ্কৃতীরা এক দম্পতির পথ আটকে এই সমস্ত জিনিস ছিনতাই করেছিল। ওই দম্পতির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে দুষ্কৃতীদের গ্রেফতার করেছে। ধৃতদের আজ মঙ্গলবার জেলা আদালতে তোলা হবে।

আরও পড়ুন-দুই বিয়ে না করলে বাকি জীবনটা কাটাতে হতে পারে জেলে!

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...